Durga Puja 2026 Live Updates

AAAI-র ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন স্ট্যান্ডার্ড পাবলিসিটি ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Advertising Agencies Association of India) তথা AAAI এবার একটি বড় ঘোষণা করেছে। ইতিমধ্যেই AAAI তাদের নবগঠিত ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের (East India Chapter) চেয়ারপার্সন হিসাবে স্ট্যান্ডার্ড পাবলিসিটির ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জির (Priyanka Chatterjee) নাম সামনে এনেছে।

AAAI-র ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন প্রিয়াঙ্কা চ্যাটার্জি (Priyanka Chatterjee):

জানিয়ে রাখি যে, ইংরেজিতে স্নাতকোত্তর এবং একজন স্ট্র্যাটেজিক বিজনেস লিডার হিসাবে, প্রিয়াঙ্কা চ্যাটার্জি ওমেন ইকোনমিক ফোরামের ‘এক্সেপশনাল উইমেন অফ এক্সেলেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ইতিমধ্যেই মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কলকাতা চেম্বার অফ কমার্সেও দায়িত্ব পালন করছেন।

Priyanka Chatterjee is the Chairperson of the East India Chapter of the Advertising Agencies Association of India.
প্রিয়াঙ্কা চ্যাটার্জি

এই নতুন দায়িত্ব পেয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘AAAI-এর ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করা একটি বিশেষ সম্মানের বিষয়’। তিনি আরও জানান, ‘আমাদের লক্ষ্য হবে আঞ্চলিক সহযোগিতা, মেন্টরশিপ এবং উদ্ভাবনের জন্য এমন প্ল্যাটফর্ম তৈরি করা, যা পূর্ব ভারত জুড়ে বিজ্ঞাপন সংস্থা এবং গ্রাহকদের ক্ষমতাশালী করবে।’

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমসে ৩ বার জেতেন সোনা! আত্মঘাতী অ্যাথলিট নীরজ যাদব, কেন এমন সিদ্ধান্ত?

উল্লেখ্য যে, অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি ডঃ সন্দীপ গোয়েল জানিয়েছেন,
‘প্রিয়াঙ্কার কৌশলগত দূরদৃষ্টি এবং শিল্পক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার এক শক্তিশালী সংমিশ্রণ নিয়ে এসেছেন। তাঁর নেতৃত্ব AAAI-এর ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারকে এমন অর্থবহ কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করবে। যা স্থানীয় বাজারের চাহিদা এবং জাতীয় অগ্রাধিকারকে প্রতিফলিত করবে।”

আরও পড়ুন: টলিউডের একঝাঁক তারকার উপস্থিতিতে সম্পন্ন হতে চলেছে স্টারলাইট অনন্য সম্মান ২০২৬! সামনে এল দিনক্ষণ

AAAI: জানিয়ে রাখি যে, অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথা AAAI হল ভারতের অ্যাডভার্টাইজিং এজেন্সি তথা বিজ্ঞাপনী সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সংগঠন। এটি তার সদস্যদের স্বার্থরক্ষার্থে, পেশাগত মান উন্নয়নে এবং বিজ্ঞাপন শিল্পের বিকাশে প্রত্যক্ষভাবে সহায়তা করার লক্ষ্যে নজর রাখে।