বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিপত্তি! গুরুতর চোট পেয়ে চিকিৎসাধীন তারকা ক্রিকেটার

Published on:

Published on:

Rachin Ravindra injured while shooting for an advertisement.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন তারকা ক্রিকেটার। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনুরাগীরাও চিন্তিত হয়ে পড়েন। মূলত, নিউজিল্যান্ড ক্রিকেট দলের তরুণ তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) আহত হয়েছেন। অকল্যান্ডে সম্প্রচারকারী সংস্থা Sky-এর সঙ্গে একটি কমার্শিয়াল প্রমোশনাল শুট চলাকালীন, ডাইভ দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে রাচিনের ডান কাঁধ ‘ডিসলোকেট’ হয়ে যায়। এই কারণে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারতের (India National Cricket Team) বিরুদ্ধে ৫ ম্যাচের হোম T20 সিরিজে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় তার কাঁধে গুরুতর কিছু ধরা পড়েনি। কিন্তু, রাচিন রবীন্দ্রের (New Zealand) মাঠে ফেরার সময়টা নির্ভর করবে তাঁর রিহ্যাবের ওপর।

গুরুতর চোট পেয়ে চিকিৎসাধীন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra):

কী করে ঘটল দুর্ঘটনাটি: জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, রাচিন একটি ডাইভিং ক্যাচের দৃশ্য শুট করছিলেন। ডাইভের পর তিনি ভারসাম্য হারিয়ে সেফটি ম্যাটের ওপর ভুলভাবে পড়েন।  যার ফলে তাঁর ডান কাঁধে প্রচণ্ড চাপ পড়ে। স্যান্ডল বলেন, ‘এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আঘাত। রাচিনের এই অবস্থায় আমরা গভীরভাবে মর্মাহত। আমাদের অগ্রাধিকার হল তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরেন, তা নিশ্চিত করা।’

Rachin Ravindra injured while shooting for an advertisement.

বোর্ড তাড়াহুড়ো করবে না: উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার স্পষ্ট করে দিয়েছেন যে, রাচিন রবীন্দ্রের প্রত্যাবর্তন নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। আগামী ৬ মাসে কিউই দলের একটি ব্যস্ত রেড-বল শিডিউলও রয়েছে। যার মধ্যে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচও অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: উপাদান থেকে শুরু করে ডিজাইন! Asian Games 2026-এর মেডেলে রয়েছে একের পর এক চমক

নিউজিল্যান্ডের হেড কোচ ওয়াল্টার বলেন, ‘আগামী ৬ মাসে আমাদের একাধিক টেস্ট ক্রিকেট খেলতে হবে। তাই, প্রয়োজনের আগে রাচিনকে মাঠে নামানোর জন্য আমরা তাড়াহুড়ো করব না। তিনি বর্তমানে একটি দুর্দান্ত চিকিৎসা দলের তত্ত্বাবধানে আছেন এবং আমরা আশা করি তিনি শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবেন।’

আরও পড়ুন: রোগীদের সুষ্ঠু পরিষেবাই মূল লক্ষ্য! বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বিশেষ অনুষ্ঠান ডিসান হাসপাতালে

নিউজিল্যান্ড দলের তারকা খেলোয়াড়: আগামী সপ্তাহের শুরুতেই ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করবে। রাচিনের বদলি খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচকদের একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। রাচিন রবীন্দ্র ৩ টি ফরম্যাটেই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৫২ টি T20 ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৭৫৯ রান করার পাশাপাশি ২৬ টি উইকেটও নিয়েছেন। এদিকে, রাচিন রবীন্দ্রের চোটের বিষয়টি সামনে আসার পর তাঁর অনুরাগীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।