বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের নাম প্রকাশ্যে আনায় এবার অভিযোগ দায়ের রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) বিরুদ্ধে। আরজিকর আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় একাধিক বার নির্যাতিতা চিকিৎসকের নাম নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মর্মে মঙ্গলবার রচনার বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী। বড়সড় বিপাকে পড়েছেন রচনা।
বড় আইনি গেরোয় রচনা (Rachna Banerjee)
জানা গিয়েছে, অভিযোগপত্রে আইনজীবী জানিয়েছেন, আরজিকরের ঘটনার পর একটি ভিডিও শেয়ার করেছিলেন রচনা। সেখানে একাধিক বার নির্যাতিতা ও মৃতা তরুণী চিকিৎসকের নাম নিতে দেখা গিয়েছিল তাঁকে, যা আইনবিরুদ্ধ। আগেও অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন অভিযোগকারী। আর এবার সরকার বদল হতেই ফের রচনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ আইনজীবী।

কী দাবি অভিযোগপত্রে: ভিডিও বার্তার কোন কোন সময়ে নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন সেটাও বলা হয়েছে অভিযোগপত্রে। ১:৪০, ১:৪৬, ৫:৪৬, ৫:৪৮ মিনিটে স্পষ্টভাবে ওই নাম শোনা গিয়েছে বলে দাবি করা হয়েছে অভিযোগপত্রে। আইন বলছে, যৌন নির্যাতনের শিকার কোনও নির্যাতিতার নাম বা পরিচয় জনসমক্ষে প্রকাশ করা বেআইনি। একজন জনপ্রতিনিধি হয়ে এমনটা কীভাবে করতে পারলেন রচনা (Rachna Banerjee)? প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী।
আরও পড়ুন : জি বাংলা থেকে সটান স্টার জলসায়, ‘তারে ধরি ধরি’ ছাড়ছেন এই অভিনেত্রী?
কী বলেছেন রচনা: বিপাকে পড়েই মুখ খুলেছেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা। তাঁর বক্তব্য, আবেগপ্রবণ হয়ে নাকি ‘ভুল’ করে ফেলেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে রচনা বলেন, ‘সেই সময়ে ঘটনার ঘাত প্রতিঘাতে সকলের মন খারাপ ছিল। আমিও নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ভুলবশত নাম নিয়ে ফেলেছি, যা আমার করা উচিত হয়নি’।
আরও পড়ুন : হরেক সমস্যার সমাধান, প্ল্যাটফর্মেই মিলবে সব রোগের ওষুধ, নিয়ম বদল রেলের
বিতর্কিত ভিডিওতে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন রচনা। তরুণী চিকিৎসকের মৃত্যু মেনে নিতে পারেননি বলে জানান রচনা।













