মায়ের আপত্তি, অভিষেকের বিয়েতে নাকি আমন্ত্রণই পাননি রানি!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে সম্পর্ক-বিচ্ছেদ বরাবরই হট টপিক। কে পরকীয়ায় জড়িয়েছেন, সম্পত্তি নিয়ে টানাটানির গল্প শুনতে কান খাড়া করে রয়েছেন আমজনতা। বলিউডের সব সম্ভ্রান্ত পরিবারেও যে এমন কাণ্ড ঘটতে পারে সেটাই অনেকে বিশ্বাস করে উঠতে পারছেন না। এর মাঝেই চর্চায় উঠে এসেছে রানি মুখার্জির (Rani Mukerji) এক পুরনো সাক্ষাৎকার।

অভিষেকের বিয়েতে আমন্ত্রণ পাননি রানি (Rani Mukerji)

২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্য। তবে ওই বিয়ের অনুষ্ঠানে বলিউডের একাধিক নামজাদা তারকাদের দেখা মেলেনি। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রানি। অভিষেকের বিয়েতে কেন উপস্থিত ছিলেন না তিনি? নাকি আমন্ত্রণই পাননি? এমন প্রশ্নে জর্জরিত হতে হয়েছিল অভিনেত্রীকে। পালটা সোজাসাপটা জবাবও দিয়েছিলেন রানি।

Rani mukerji didn't get an invitation in abhishek wedding

অভিষেকের উপরে অভিমান অভিনেত্রীর: অভিষেক ঐশ্বর্যর বিয়ের অতিথি তালিকা থেকে ব্রাত্য থাকলেন কেন? এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল রানিকে। উত্তরে তিনি স্পষ্ট বলেছিলেন, ‘সেটা তো শুধু অভিষেকই বলতে পারবেন। সত্যিটা হল, কোনো মানুষ যদি তাঁর বিয়েতে আপনাকে আমন্ত্রণ না জানান তাহলে বোঝা যায় যে ওই মানুষটার সঙ্গে আপনার সম্পর্ক কেমন। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনারা বন্ধু, কিন্তু হয়তো সেই বন্ধুত্বটা শুধুমাত্র সহ অভিনেতার মধ্যেই আবদ্ধ হয়ে রয়েছে। এতে কিছু যায় আসে না। এটা খুব স্পষ্ট হয়ে গিয়েছে যে আমরা শুধু সহ অভিনেতা ছাড়া আর কিছুই নই’।

আরও পড়ুন : প্রতীক ফ্রিজ হতেই দলবদলের হিড়িক! তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন প্রায় ১ হাজার কর্মী

দুজনের সম্পর্ক নিয়ে ছিল গুঞ্জন: রানির (Rani Mukerji) কথায় স্পষ্ট হয়ে উঠেছিল অভিমান। তিনি আরো বলেছিলেন, কে কাকে বিয়েতে আমন্ত্রণ জানাবে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনিও যখন বিয়ে করবেন তখন গোনাগুনতি মানুষকেই আমন্ত্রণ জানাবেন। তারপরেই খানিক কটাক্ষের সুরে রানি বলেন, ‘বেচারা ছেলেটা অনেক বছর হল বিয়ে করেছে, এবার আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাঁর সঙ্গে কাজ করার ভালো স্মৃতি গুলিই আমার মনে থাকবে’।

আরও পড়ুন : গুঞ্জনই সত্যি? লালবাগচায় চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দা, জল্পনা তুঙ্গে

একথা অনেকেই জানেন, বলিউডের অন্দরে কানাঘুষো ছিল অভিষেক এবং রানির ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে। একসঙ্গে ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি পরস্পরের প্রেমে পড়েছিলেন দুজন। কিন্তু তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়ান জয়া বচ্চন। তাঁর কারণেই নাকি ইচ্ছা সত্ত্বেও বচ্চন পরিবারের বধূ হওয়া হয়নি রানির। সেই তিক্ততা থেকেই কি অভিষেকের বিয়ের অতিথি তালিকা থেকে ব্রাত্য ছিলেন তিনি? আজো প্রশ্ন ওঠে এ নিয়ে।