গুঞ্জনই সত্যি? লালবাগচায় চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দা, জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এখন চর্চার শিরোনামে থাকেন গোবিন্দা (Govinda)। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, পরকীয়া সম্পর্কের কানাঘুষোয় লাইমলাইটে থাকছেন তিনি। এবার মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার কাছে আশীর্বাদ নিতে পৌঁছালেন গোবিন্দা। সঙ্গেই দেখা গেল চর্চিত প্রেমিকা কোমল রানি স্বর্ণকারকে।

লালবাগচায় একসঙ্গে গোবিন্দা (Govinda) কোমল

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল গোবিন্দা এবং  কোমল একসঙ্গে প্রবেশ করছেন লালবাগচা রাজার প্যান্ডেলে। প্রসাদ গ্রহণ করে পুজোয় অংশ নেন তাঁরা। দুজনের টিমও উপস্থিত ছিল সেখানে। পুরোহিতের থেকে কপালে তিলকও কাটেন দুজনে।

Govinda and komal seen at lalbagcha

ভক্তদের দিকে হাত নাড়েন গোবিন্দা: প্যান্ডেলের বাইরে গোবিন্দাকে দেখতে উপচে পড়ে ভিড়। তাদের দিকে তাকিয়েও হাসিমুখে হাত নাড়েন অভিনেতা। এদিন ভালো মুডেই ছিলেন তিনি। পাশে চর্চিত প্রেমিকাকে দেখে জল্পনা আরও বেড়েছে। সুনীতাও গিয়েছিলেন লালবাগচায়। তবে তিনি গিয়েছিলেন একাই।

আরও পড়ুন : পুজোয় এবার সাহেবি মাটন, এই রেসিপিতে রাঁধুন খাসি, হবে স্বাদবদল

কে এই কোমল: সম্প্রতি কোমলের সঙ্গে গোবিন্দার (Govinda) প্রেমের গুঞ্জন চরমে ওঠে। শোনা যাচ্ছে, গোবিন্দার আসন্ন ছবি ‘রূপা’তে অভিনয় করবেন তিনি। এছাড়া ‘দুনিয়াদারী’ ছবিতেও দেখা যেতে পারে তাঁকে।

আরও পড়ুন : কাটার ভুলে মাছ অপচয়, ইলিশ কাটার সঠিক পদ্ধতি জানেন?

শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। তিনি সম্প্রতি দাবি করেন, চর্চিত প্রেমিকা কোমল রানির সঙ্গে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন অভিনেতা। তবে গোবিন্দা এখনও মুখ খোলেননি এ বিষয়ে।