বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে বাজারে ইলিশে (Ilish) ছয়লাপ। কম দামে ভালো মানের ইলিশ কিনতে হুড়োহুড়ি বাজারে। দেখেশুনে সেরা স্বাদের ইলিশ বাড়ি নিয়ে আসছেন অনেকে। কিন্তু মাছ কাটার ভুলে নষ্ট হতে পারে স্বাদ, গন্ধ। কীভাবে কাটবেন ইলিশ, যাতে ইলিশের গুণাগুণ নষ্ট না হয়?
এভাবে বিনা অপচয়ে কাটুন ইলিশ (Ilish)
ইলিশ এমন একটি মাছ যার প্রায় কিছুই ফেলা যায় না। মাছ কাটার সময়ও সেকথা মাথায় রাখতে হবে। প্রথমেই ইলিশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার মাছের মুড়ো অর্থাৎ মাথাটা আগে কাটতে হবে। তবে মুড়োর সঙ্গে সঙ্গে বেশি মাছ যাতে না বেরিয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

মাথা কাটুন এভাবে: মাথার পেছনের অংশে নরম মাংস থাকে সেটা বাদ দেবেন না। ইলিশের পেটের দিকেই সবথেকে বেশি তেল যুক্ত আর সুস্বাদু অংশ থাকে। এখানটা বেশি কেটে ফেলবেন না। মাছের পেটের ভেতর পরিস্কার করার সময় সাবধান। ছুরি বেশি ঢোকাবেন না। এতে পেটের ভেতরে মাংস নষ্ট হতে পারে।
আরও পড়ুন : ফেডারেশনের চাপে মাঝপথে বন্ধ শুটিং, বাধা কাটিয়ে অবশেষে মুক্তির পথে সৌম্য-মৌমিতার ‘হ্যারি ওম’
ছোট টুকরো রাখুন: ইলিশের (Ilish) পেটির পিস কাটার সময় পিসগুলি একটু মোটা রাখবেন। বেশি পাতলা করলে রান্নার সময় ভেঙে যেতে পারে মাছ। গাদা কাটার সময় কাঁটার অবস্থান বুঝে নিয়ে সোজা চাপ দিয়ে কাটুন।
আরও পড়ুন : পুজোয় এবার সাহেবি মাটন, এই রেসিপিতে রাঁধুন খাসি, হবে স্বাদবদল
ইলিশ সাধারণত আঁশ সহ কাটা হয়। মাছ কাটার সময় বেরিয়ে আসা মাংস ফেলে না দিয়ে তা ভর্তা করার কাজে ব্যবহার করতে পারেন। বেশি টুকরো না করে সঠিক জায়গায় ছুরি চালালেই ঠিকঠাক কাটা হবে।














