Durga Puja 2026 Live Updates

ফেডারেশনের চাপে মাঝপথে বন্ধ শুটিং, বাধা কাটিয়ে অবশেষে মুক্তির পথে সৌম্য-মৌমিতার ‘হ্যারি ওম’

Updated on:

Updated on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুটিংয়ের মাঝেই বন্ধ সিনেমার কাজ। পূর্বতন সরকারের সময়ে ফেডারেশন প্রেসিডেন্টের গা জোয়ারির জেরে বন্ধই হয়ে যেতে বসেছিল ছবির কাজ। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে ‘হ্যারি ওম’ (Soumya Mukherjee)। দীর্ঘ উঁচুনিচু পথ পেরিয়ে মুক্তি পেতে চলেছে কিংশুক দে-র কনসেপ্ট, কিংশুক দে ও সুরজিৎ সাহেব মুখোপাধ্যায় ক্রিয়েটেড এবং তারক দাসের পরিচালনায় এই ছবি।

মাঝপথে বন্ধ হয়েছিল ছবির (Soumya Mukherjee) শুটিং

নির্মাতাদের সূত্রে খবর, ২০২৫ সালে ছবিটির শুটিং চলাকালীন সে সময়ের ফেডারেশন প্রেসিডেন্টের তরফে শুটিং বন্ধ করে দেওয়া হয়। নির্মাতাদের দাবি, ছবিটি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচলিত সিস্টেমের কিছু দিক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। ছবির অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, অনেক কষ্ট করে ছবির কাজ শেষ হয়েছে। এর আগে ২০২৪ সালে কিংশুক দে-র ছবি ‘দ্য রেড ফাইলস’ সরকারি ও বেসরকারি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছিল।

Soumya Mukherjee and moumita hari upcoming movie harry om

ছবির মূল গল্প: ছবির কেন্দ্রে রয়েছে হরিসাধন দাস, ওরফে হ্যারি। তাঁর জীবনে প্রতিটি সমস্যার একটাই অভিযোগ, ‘সব দোষ ভগবানের’। এহেন হ্যারিকে কাজের জন্য যেতে হয় নিশ্চিন্তপুর স্বাস্থ্যকেন্দ্রে। প্রথমে সেখানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও সেখানে গিয়ে গ্রামবাংলার বাস্তবতার সম্মুখীন হয় সে। গ্রামের মানুষদের সমস্যার সঙ্গে জড়িয়ে পড়ে সে প্রশ্ন তোলে, সব সমস্যার সমাধানের জন্য কি সবসময় সরকার বা রাজনীতিবিদদের দিকেই তাকিয়ে থাকতে হবে? সাধারণ মানুষ নিজের জায়গা থেকেও তো পরিবর্তন আনার চেষ্টা করতে পারে?

আরও পড়ুন : ইলিশ দিয়েই হবে বিশ্ব জয়, রূপোলি শষ্য নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের

কে কে রয়েছেন ছবিতে: হ্যারির চরিত্রে রয়েছেন সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তাঁর কথায়, চিত্রনাট্য প্রথম থেকেই তাঁকে আকর্ষিত করেছিল। ছবিতে মধুমিতার চরিত্রে রয়েছেন মৌমিতা হরি। গ্রামের শান্ত, ম্যাচিওর মেয়ের চরিত্রে রয়েছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। তাঁর কথায়, প্রথম বার গল্প শোনার পরেই ছবিটি তাঁর কাছে আপন হয়ে উঠেছিল। যে গ্রামে শুটিং হয়েছে সেটিও তাঁর কাছে খুব আপন মনে হয়েছিল।

আরও পড়ুন : পুজোর আগে পেট ঠাণ্ডা রাখুন, কাঁচকলা পেঁপে দিয়ে রাঁধুন মাছের ঝোল, গরম ভাতে অমৃত

আসন্ন হ্যারি ওম ছবিতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, মৌমিতা হরি, বিশ্বনাথ বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অরিজিৎ দত্ত, শান্তনু ঘোষ, কৌশিকী, প্রতীক শর্মা, স্বাতী মুখোপাধ্যায়, সৌমেন দত্ত, অঙ্কুর রায়, দীপঙ্কর এবং কিংশুক দে।