বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্য সচেতন বাঙালির খাবারের মেনু থেকে মাটন প্রায় উঠেই যেতে বসেছে। আগে রবিবার মানেই ছিল খাসির মাংস আর ভাত। এখন সেই জায়গা দখল করেছে চিকেন। তবে পুজোর সময় কবজি ডুবিয়ে মাটন (Recipe) হবে না, তা তো হয় না। পুজোর আগেই শিখে নিন এই ভিন্ন স্বাদের মাটনের রেসিপি।
সাহেবি কায়দায় মাটনের রেসিপি (Recipe)
এবার আর বাঙালি না। দুর্গাপুজোয় ঘুরে আসুন একটু সাহেব পাড়া থেকে। ব্রিটেনের রেসিপি বাঙালি হেঁশেলে রূপ বদল কেমন হয় তা চেখে দেখতে রাঁধতে পারেন মাটন পট রোস্ট। রইল রেসিপি-

মাটন পট রোস্টের উপকরণ:
খাসির মাংস
আলু
গোটা পেঁয়াজ
আদা বাটা
রসুন বাটা
গোটা গোলমরিচ
ভিনিগার
আরও পড়ুন : বছর শেষেই অরেঞ্জ লাইনে ছুটবে মেট্রো? আইটি সেন্টার স্টেশন নিয়ে বড় আপডেট
মাটন পট রোস্টের প্রণালী: প্রথমে বড় বড় টুকরো করে কেটে রাখা মাটন আদা, রসুন বাটা, গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রাখুন। এবার কড়াইতে সাদা তেল গরম করে আলু দিয়ে অল্প আঁচে ভেজে নিন। এরপর ভেজে নিন পেঁয়াজ (Recipe)। ওই তেলেই দিয়ে দিন মাংস। বাদামি রঙ ধরা পর্যন্ত কষাতে থাকুন। এরপর দিয়ে দিন দু কাপ মতো জল। এবার মাংস দিয়ে দিন প্রেশার কুকারে। সঙ্গে দিন স্বাদমতো নুন।
আরও পড়ুন : ফেডারেশনের চাপে মাঝপথে বন্ধ শুটিং, বাধা কাটিয়ে অবশেষে মুক্তির পথে সৌম্য-মৌমিতার ‘হ্যারি ওম’
মাংস সেদ্ধ হয়ে গেলে ঝোল থেকে মাংস তুলে রাখুন। এবার কড়াই আঁচে বসিয়ে ঝোলটা ঢেলে দিন। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন আধ চামচ চিনি, দেড় টেবিল চামচ ভিনিগার এবং ভেজে রাখা আলু। ঝোল ঘন হয়ে এলে দিয়ে দিন মাংস এবং সবশেষে দিন পেঁয়াজ। ব্যস তৈরি মাটন পট রোস্ট।














