বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। আর এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েই একটি বড় রেকর্ড নিজের নামে করে নিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
এই ম্যাচের প্রথম একাদশে বিশেষ কিছু পরিবর্তন করেননি গৌতম গম্ভীর। শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। তার দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে ঘরোয়া ক্রিকেট খেলা ডান-হাতি অফস্পিনার সারাংশ জৈন-এর অভিষেক ঘটেছে। তার হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা রবীন্দ্র জাদেজা।

স্পিন বিভাগে নতুন জুরিদার পাওয়ার দিনে জাদেজার মুকুটে যোগ হয়েছে নতুন পালক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ৫০ ম্যাচ খেলতে চলেছেন। তার আগে অন্য কোনও ভারতীয় ক্রিকেটার এই মাইলফলক ছুঁতে পারেননি। এই ঘটনা প্রমাণ করে জাদেজার ধারাবাহিকতা ও দীর্ঘদিন নিজেকে সেরা পর্যায়ে টিকিয়ে রাখার ক্ষমতা।
আরও পড়ুন: এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ
ভারতের হয়ে সর্বাধিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার রেকর্ড:
১. রবীন্দ্র জাদেজা (৫০ ম্যাচ)
২. মহম্মদ সিরাজ (৪৭ ম্যাচ)
৩. বিরাট কোহলি (৪৬ ম্যাচ)
৪. যশপ্রীত বুমরা, রিশভ পন্থ, শুভমান গিল (৪২ ম্যাচ)
৫. রবিচন্দ্রন অশ্বিন (৪১ ম্যাচ)
আরও পড়ুন: রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড
কিছুদিন আগেই টেস্ট ফরম্যাটে আর একটি অনন্য মাইলফলক ছুঁয়েছিলেন জাদেজা। বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ফরম্যাটে ৪০০০ রান এবং ৩৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। আগামী বছর বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে ভারতীয় দলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।













