মাত্র ২১০ টাকা করে জমান অটল পেনশন যোজনায়! বৃদ্ধ বয়সে পাবেন মাসিক ৫০০০

Published on:

Published on:

receive 5 thousand rupees per month after retirement under Atal Pension Yojana
Follow

বাংলা হান্ট ডেস্ক : মাত্র ৭ টাকা করে প্রতিদিন আলাদা করে রাখার মতো সামান্য সঞ্চয় দিয়েই, ভবিষ্যতের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা করা সম্ভব। তই অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) বা APY-কে ঘিরে আগ্রহ বাড়ছে বহু মানুষের। কর্মজীবনে থাকাকালীন নিয়মিত অর্থ জমিয়ে অবসর পর্বে নির্দিষ্ট মাসিক পেনশনের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে।

অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) স্কিমটি আসলে কী ?

১৮ বছর বয়সে কেউ যদি সর্বোচ্চ ৫,০০০ টাকা মাসিক পেনশনের বিকল্প নিয়ে এই স্কিমে যোগ দেন, তবে তাকে মাসিক ২১০ টাকা রাখতে হবে। অর্থাৎ প্রতিদিনের হিসাবে সেই সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ টাকা। নির্ধারিত নিয়মে টাকা রাখা গেলে ৬০ বছর বয়সের পর মাসে ৫,০০০ টাকা পেনশন পাওয়ার সুযোগ থাকে। অবশ্য পেনশনের অঙ্ক বেছে নেওয়ার ক্ষেত্রে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন স্তর রয়েছে।

এই প্রকল্পে প্রবেশের ক্ষেত্রে বয়স অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ১৮ বছর পূর্ণ হওয়ার পর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত APY-তে নাম নথিভুক্ত করা যায়। তবে একবার যুক্ত হওয়ার পর পেনশনের সুবিধা পেতে দীর্ঘ সময় ধরে নির্ধারিত হারে টাকা জমা দিতে হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী, অন্তত ২০ বছর ধরে টাকা জমানোর প্রয়োজন রয়েছে।

অবসরকালীন সময়ে নিয়মিত আয়ের ব্যবস্থা করার লক্ষ্যেই এই প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে। কর্মজীবন শেষ হওয়ার পর হাতে একটি নির্দিষ্ট অঙ্কের মাসিক টাকা এলে দৈনন্দিন ব্যয়ের ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। সেই কারণে উপার্জনের বয়স থেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করার বিষয়টিকে গুরুত্ব দেন অনেকেই।

APY-তে নাম লেখানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে শুধু মাসিক পদ্ধতিই নয়, তিন মাস অন্তর কিংবা ছয় মাস অন্তর টাকা জমা রাখার ব্যবস্থাও রয়েছে। প্রকল্পটির আরও একটি সুবিধা হল স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার ব্যবস্থা। অটো-ডেবিট চালু থাকলে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অবদানের অর্থ কেটে নেওয়া যায়। ফলে প্রতিবার আলাদা করে টাকা জমা দেওয়ার প্রয়োজন পড়ে না।

receive 5 thousand rupees per month after retirement under Atal Pension Yojana

আরও পড়ুন : ‘ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব?’ পার্কিং নিয়ে ট্রোলে কড়া ডোজ অগ্নিমিত্রার

তবে কত টাকা দিতে হবে, তা সবার ক্ষেত্রে এক নয়। বয়স এবং বেছে নেওয়া মাসিক পেনশনের অঙ্কের ভিত্তিতেই অবদানের পরিমাণ নির্ধারিত হয়। তাই APY-তে যুক্ত হওয়ার আগে নিজের বয়স অনুযায়ী নির্ধারিত কিস্তি এবং পেনশনের বিকল্প জেনে নেওয়া জরুরি। ইতিমধ্যেই ৯ কোটির বেশি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন।