একবার খেলেই মন জয়! নারকেল দিয়ে বানান সুস্বাদু গোয়ান প্রন কারি, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe a delicious Goan prawn curry with coconut
Follow

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে শুধুমাত্র যে ভাপা অথবা সর্ষে দিয়ে চিংড়ি করা যায় তা কিন্তু নয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন ধরনের চিংড়ির একটি রেসিপি। দেখে নিন তার প্রণালী (Recipe)

নারকেল দিয়ে বানান লোভনীয় গোয়ান প্রন কারি (Recipe)

বাড়িতে আপনার অতিথি এসেছে। তাদের কী রান্না করে খাওয়াবেন তা চিন্তা করে উঠতে পারছেন না। তবে চিন্তা করার আর কিছু নেই আজকে আপনাদের সঙ্গে চিংড়ির এমন একটি ডেসক্রিপশন শেয়ার করব যা আপনি অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন চিংড়ির এই সুস্বাদু রেসিপিটি (Recipe)।

Recipe a delicious Goan prawn curry with coconut

আরও পড়ুন: মেট্রোর কাজে বড় ট্রাফিক পরিবর্তন! চিংড়িঘাটা উড়ালপুলে কবে কবে বন্ধ থাকবে যান চলাচল?

উপকরণ:

৪০০ গ্রাম চিংড়ি

আধ কাপ নারকেল কোরা

আধ কাপ নারকেলের দুধ

শুকনো লঙ্কা ২-৩টি

লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

হলুদ ১ চা-চামচ

৪-৫টি কাঁচালঙ্কা

একটি বড় পেঁয়াজ কুচি

এক টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

৮-১০টি রসুন কোয়া

এক ইঞ্চি আদা

১ টেবিল চামচ গোটা ধনে

কিছুটা ধনেপাতা কুচি

রান্নার জন্য নারকেল তেল বা সাদা তেল

স্বাদমতো নুন, চিনি

প্রণালী: প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিন। এরপর মিক্সারে নারকেল কোরা, তেতুলের ক্বাথ, হলুদ, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, রসুন, আদা, ধনে দিয়ে ঘুরিয়ে নিন। মিহি করে বাটতে হবে। ফলে অল্প জলও যোগ করে দিন। এবার কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। চিংড়ি নুন-হলুদ দিয়ে হালকা ভেজে নিন। যোগ করুন বেঁটে রাখা নারকেলের মিশ্রণ। মশলা কষে তেল ছেড়ে এলে যোগ করুন নারকেলের দুধ। নুন-মিষ্টি দেখে নিন। তারপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।