অরুচিতে ভুগছেন? ঠাকুমার রান্নাঘরের নিমের ঝোল ফিরিয়ে আনতে পারে স্বাদ, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe a delicious Neem stew with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের মধ্যে অনেক সময় দেখা যায় যে মুখের অরুচি চলে আসে। এবার মুখের অরুচি কাটানোর জন্য বাড়িতে মা ঠাকুমা না নানান রকমের তেতো রান্না করে থাকেন। তবে সেই তেতো রান্না অনেকেই খেতে চান না। এবার স্বাদ পরিবর্তন করতে বানিয়ে ফেলুন সুস্বাদু নিমের ঝোল। কিভাবে বানাবেন তার প্রণালী রইল।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু নিমের ঝোল (Recipe)

ঘরে ঘরে এখন সর্দি-কাশি-জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই সময়ে ডায়েটে যত হালকা খাবার রাখা যায়, ততই ভালো। এই সময়ে পুষ্টিবিদরা বার বার তেতো জিনিস খেতে বলেন। উচ্ছে, করলা, নিমপাতা ভাতের সঙ্গে ভাজা হিসেবে খাওয়া হয়। একটু অন্যরকম পদ চেখে দেখতে চাইলে রেঁধে ফেলতে পারেন নিমের ঝোল (Recipe)।

Recipe a delicious Neem stew with just a few ingredients

 

আরও পড়ুন: বৃহস্পতিবার সোনার দামে বড় বদল! এক ধাক্কায় নামল হলুদ ধাতুর দর, জানুন আজকের রেট

উপকরণ:

নিমের আঁটি: ১টি

সাদা তেল: ২ টেবিল চামচ

বড়ি: ৮-১০টি

কালো জিরে: ১ চা চামচ

আলু: ১টি (লম্বা লম্বা করে কাটা)

রাঙাআলু: ১টি (লম্বা লম্বা করে কাটা)

সজনে ডাঁটা: ৪-৫টি

হলুদ গুঁড়ো: ১ চামচ

নুন ও চিনি: স্বাদমতো

আটা: ১ টেবিল চামচ

দুধ: আধ কাপ

প্রণালী: প্রথমে কড়াইতে তেল দিয়ে নিমপাতাগুলি মুচমুচে করে ভেজে তুলুন। এ বার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে বড়িগুলি লাল লাল করে ভেজে নিন। এরপর তেলে কালোজিরে ফোড়ন দিয়ে আলু আর রাঙালু ভালো করে ভেজে নিন। তারপর ভাজা হয়ে এলে তাতে সজনে ডাঁটা, হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করুন। পাশাপাশি গরম জল দিয়ে আলু আর সজনে ডাঁটাগুলি সেদ্ধ হতে দিন। পরিমাণ মতো চিনি দিন।এ বার ঝোল ফুটে উঠলে তাতে ভেজে রাখা বড়ি আর নিমপাতাগুলি দিয়ে নাড়াচাড়া করুন।সব শেষে এক চামচ আটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিমের ঝোলে দিয়ে দিন।তারপর গরম ভাতের সঙ্গে প্রথমে পরিবেশন করুন (Recipe)।