ঝোল-কষা অনেক হয়েছে, এবার মাটন ডালচা সহজে বানিয়ে ফেলুন বাড়িতে, প্রণালী রইল

Published on:

Published on:

Recipe a new destination for culinary delights mutton dalcha
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে অতিথি এসেছে। তবে নতুনত্ব কিছু খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। যা রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।

রসনাতৃপ্তির নতুন ঠিকানা, মাটন ডালচায় মিলবে রাজকীয় স্বাদ (Recipe)

আপনি মাটনের একঘেয়ে ঝোল খেয়ে কি মুখে চর পড়েছে। নতুনত্ব কোন কিছু খাবার খাওয়ার ইচ্ছে থাকলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe a new destination for culinary delights mutton dalcha

আরও পড়ুন: সোনার দামে বড় চমক! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর গহনা কিনতে কত খরচ হবে?

উপকরণ:

খাসির মাংস: ৫০০ গ্রাম

ছোলার ডাল: ২৫০ গ্রাম

আদা বাটা: ১ চা চামচ

রসুন বাটা: ২ চা চামচ

কাঁচালঙ্কা: ২টি

লবঙ্গ: ৬টি

ছোট এলাচ: ৪টি

বড় এলাচ: ২টি

দারচিনি: ছোট দু’টুকরো

তেজপাতা: ১টি

পেঁয়াজ: ২টি

গোটা ধনে: দেড় চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

তেঁতুলের ক্বাথ: ১ টেবিল চামচ

ঘি: ২ টেবিল চামচ

কারিপাতা: ১০-১২টি

পুদিনাপাতা: ৫-৬টি

ধনেপাতা: একমুঠো

নুন: পরিমাণমতো

প্রণালী: ছোলার ডাল ভালো ভাবে ধুয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর এক চিমটে হলুদ এবং নুন দিয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম হতে দিন। তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। পাশাপাশি পেঁয়াজে লালচে, বাদামি রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে দিন। তারপর ভালো করে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে মাংসটা দিয়ে দিন।গুঁড়ো হলুদটাও দিয়ে দিতে পারেন এই সময়ে। গোটা ধনে, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন।শেষে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে এবং দু’কাপ উষ্ণ জল দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করতে দিন।সেদ্ধ ছোলার ডাল দেওয়ার পর ঝোলটা যদি খুব ঘন হয়ে যায়, সে ক্ষেত্রে আরও একটু জল দেওয়া যেতে পারে।মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তেঁতুলের ক্বাথ, কারিপাতা, ধনেপাতা এবং পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।