একঘেয়ে মুরগির মাংস না খেয়ে,স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন পাটিয়ালা

Published on:

Published on:

Recipe chicken patiala at home with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ অতিথি আসলে তাদেরকে কি খেতে দেবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে চিন্তা করার আর কিছু নেই। ঘরে যদি চিকেন থাকে। তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিকেন পাটিয়ালা। যা খেতে অনবদ্য হয়। দেখে নিন এর রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতেই চিকেন পাটিয়ালা (Recipe)

এক রকম মুরগির মাংস খেতে কারোরই ভালো লাগে না। এবার আপনারও যদি স্বাদ বদল করার পরিকল্পনা থাকে, তাহলে আজকের রেসিপিটা একমাত্র আপনার জন্য। এটি বানাতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe chicken patiala at home with few ingredients

আরও পড়ুন: মার্চের শেষ সপ্তাহে বাজারে সোনার দামে বড় পতন, জানুন আজকের রেট

উপকরণ:

মুরগির মাংস: ১ কেজি

টক দই: ১৫০ গ্রাম

আদা-রসুন বাটা: ২ চা চামচ

গোলমরিচগুঁড়ো: ১ চা চামচ

নুন: পরিমাণমতো

সাদা তেল: ৫০ মিলি

ছোট এলাচ: ৪টি

লবঙ্গ: ৪টি

দারচিনি: ৪-৫টি এক গাঁট মাপের টুকরো

পেঁয়াজ: ৩টি মাঝারি

টম্যাটো: ২টি

কসুরি মেথি: ৩ চা চামচ

কাঁচালঙ্কা কুচি: ৩ চা চামচ

ধনে গুঁড়ো: দেড় চা চামচ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

কাজুবাটা: ৪ চা চামচ

ক্যাপসিকাম: ১টি

শুকনো লঙ্কা: ২টি

ঘি: ১ টেবিল চামচ

প্রণালী: প্রথমে মুরগির মাংসে দই, আদা-রসুন বাটা, গোলমরিচ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে সাদা তেল, গোটা গরম মশলা দিয়ে সুগন্ধ বেরোলে তাতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজুন। তারপর হালকা বাদামি রং ধরলে তার মধ্যে কসুরি মেথি পাতা, টম্যাটো কুচি আর নুন দিয়ে আরও খানিক ক্ষণ ভেজে নিন। এবার টম্যাটো গলে গেলে ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। তারপর আঁচ কমিয়ে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিন। মাংস মশলার সঙ্গে মাখিয়ে খানিক ক্ষণ নাড়াচাড়া করে রান্না হতে দিন। এ বার আঁচ বাড়িয়ে মাংস আরও একটু কষার পরে তাতে কাজুবাটা দিয়ে নাড়াচাড়া করে আবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন। মিনিট ১০-১৫ ঢিমে আঁচে রেখে দিতে হবে। তারপর অন্য একটি পাত্র আঁচে বসিয়ে তাতে ১ টেবিল চামচ ঘি, দু’টি শুকনো লঙ্কা, বড় টুকরোয় কেটে নেওয়া পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে আঁচ বাড়িয়ে এক থেকে দেড় মিনিট মতো ভাজুন। এরপর ঢাকনা খুলে তার মধ্যে ওই ভেজে নেওয়া পেঁয়াজ-ক্যাপসিকাম এবং শুকনো লঙ্কা দিয়ে নাড়া চাড়া করে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দিন।তার পর গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন চিকেন পাটিয়ালা (Recipe)।