বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। ক্রমাগত কমতে থাকছে সোনার দাম (Gold Price)। এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ জন। সোনার দাম কমায় এই মুহূর্তে বহু মানুষই গহনা কেনার পরিকল্পনা করছেন। আপনিও যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
ফের হু হু করে কমছে সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন। হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS) হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা (Gold) কেনেন। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: আগাম টাকা পাওয়া যাবে? অনলাইনে যুব সাথীর আবেদনের দু’মাসের পেমেন্ট নিয়ে কী জানাল কর্তৃপক্ষ
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৯৫৫ টাকা (-৮৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৯৫৫০ টাকা (-৮৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৬৩০ টাকা (-৮৮৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৬৩০০ টাকা (-৮৮৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৫৬৫ টাকা (-৮৭৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৫৬৫০ টাকা (-৮৭৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২১১৭৫ (-১৪৬৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২১১৭৫০ (-১৪৬৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১১৬৫ টাকা (-১৪৬৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১১৬৫০ টাকা (-১৪৬৫০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। তবে বরাবর ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বেশি থাকে।












