বাংলা হান্ট ডেস্ক: আপনি পনিরের একঘেয়ে ঝোল খেয়ে কি মুখে চর পড়েছে। নতুনত্ব কোন কিছু খাবার খাওয়ার ইচ্ছে থাকলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প কিছু উপকরণ লাগবে যা দিয়ে বানিয়ে ফেলুন ডাব-সরষে পনির (Recipe)
বাড়িতে অতিথি এসেছে। তবে নতুনত্ব কিছু খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। যা রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।

আরও পড়ুন: স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা; কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস
উপকরণ:
পনির: ২৫০ গ্রাম
মালাই-সহ ডাব: ১টি
নারকেল কোরা: ৩ চা চামচ
নারকেলের দুধ: ৩ চা চামচ
সরষের তেল: ৪ চা চামচ
সরষে: ৪ চা চামচ
নুন: স্বাদ মতো
কাঁচা লঙ্কা: স্বাদ মতো
প্রণালী: মাঝারি টুকরো করে কেটে নিন পনিরও। এ বার সরষে, নারকেল কোরা ও স্বাদ অনুযায়ী লঙ্কা একসঙ্গে নিয়ে ভাল করে বেটে নিন। এই বাটা পনিরে মাখিয়ে তার উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে নিন। এ বার এই মিশ্রণকে ডাবের খোলামুখ দিয়ে তার ভিতরে দিয়ে দিন। এ বার ঢিমে আঁচে ডাব বসিয়ে তার মুখে ডাকা দিয়ে দিন। দশ মিনিট ভাপানোর পর ডাবের মুখ খুলে নারকেলের দুধ মিশিয়ে দিন তাতে। আর মিনিট দুই ফুটিয়ে উপর থেকে অল্প কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













