লাউ দিয়ে এমন রান্না আগে খাননি! ঘি-দুধে তৈরি এই ডালনা জিতে নেবে সবার মন

Published on:

Published on:

Recipe delicious bottle gourd curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: লাউ শরীরের পক্ষে উপকারি তা আমরা সকলেই জানি। তবে আপনি যদি একঘেয়ে লাউয়ের তরকারি খেয়ে মুখে অরুচি এনে ফেলেন তাহলে ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে দেখে নিন আজকে লাউয়ের এই নতুন রেসিপি (Recipe)

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু লাউ এর ডানলা (Recipe)

ডালনা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। তবে স্বাদ পরিবর্তন করতে, আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন লাউ দিয়ে এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe delicious bottle gourd curry with just a few ingredients

আরও পড়ুন: ১ কেজি খাসির মাংসে কত কোয়া রসুন দেবেন, জানলে রান্না হবে একেবারে জমজমাট

উপকরণ:

৫০০ গ্রাম কুচোনো লাউ

২ টেবিল চামচ ঘি

১০টি গোলমরিচ দানা

৮টি লবঙ্গ

এক চিমটে দারচিনি (ভাঙা)

আধ চা চামচ মেথি দানা

১ চা চামচ গোটা জিরে

২টি কালো এলাচ

৬-৭টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

১ চা চামচ চিনি

আধ কাপ দুধ

প্রণালী: প্রথমে লাউ গুলো ভালো করে কেটে নিন। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং কালো এলাচ নাড়াচাড়া করে নিন। রং গাঢ় হয়ে এলে তাতে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। এ বার কুচোনো লাউ এবং নুন দিয়ে দিন তাতে। লাউ যাতে ভাল ভাবে ঘিয়ে মাখামাখি হয়ে যায়, তার জন্য নাড়াচাড়া করতে হবে। তার পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। লাউ নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এর পর এতে চিনি আর দুধ মিশিয়ে দিন। রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতাকুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।