মাছ নয়, এবার বানান কলাপাতায় ছানার পাতুরি! স্বাদে হবে বাজিমাত, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe delicious chhanar paturi in banana leaves with minimal ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: পাতুরির কথা বললে সবার আগে মাথায় আসে মাছের কথা। তবে একঘেয়ে পনিরের ঝোল রান্না না করে, নতুনত্ব কিছু করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন ছানার পাতুরি। খুব অল্প সময়ের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন রেসিপি (Recipe)।

অল্প উপকরণে দুর্দান্ত স্বাদ কলাপাতায় বানান ছানার পাতুরি (Recipe)

ছানার বড়ার ঝোল করে খাওয়া হবে তার কোন কথা নেই। নতুনত্ব কিছু খেতে চাইলে নিরামিষ ভাবেই বানিয়ে ফেলতে পারেন এই পাতুরি রেসিপিটা। যা আপনি খুব অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe delicious chhanar paturi in banana leaves with minimal ingredients

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট! বিশ্ববাজারে তেলের দামের প্রভাব পড়ল কি দেশে

উপকরণ:

৫০০ গ্রাম ছানা

৩ টেবিল চামচ সর্ষে বাটা

৩ টেবিল চামচ নারকেল বাটা

৪ টেবিল চামচ সর্ষের তেল

৫টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

২ চা চামচ চিনি

প্রণালী: প্রথমে ছানা এবং বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন। এরপর কলাপাতাগুলি ধুয়ে ভালো করে গ্যাসে সেঁকে নিন। তারপর সেঁকে রাখা কলাপাতায় মিশ্রণটি ভরে উপর থেকে সর্ষের তেল এবং একটি চেরা কাঁচালঙ্কা দিয়ে কলাপাতা মুড়ে নিন। সুতো দিয়ে বেঁধে নিলে মিশ্রণটি পড়ে যাবে না। তারপর ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে বেঁধে রাখা পাতুরিগুলি দিয়ে দিন। মিনিট ১৫ ঢাকা দিয়ে রাখুন। এরপর মাঝে এক বার ঢাকা খুলে পাতুরিগুলি উল্টে দিন। তার পর মিনিট দশেক পর নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।