একঘেয়ে রান্না নয়, চিংড়ি-পটলের নতুন পদে চমকে দিন পরিবারের সবাইকে, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe delicious new shrimp and pointed gourd dish using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে সকলে থাকলে নতুনত্ব কোন খাবার খেতে সকলের ইচ্ছে করবে। এবার বাড়িতে যদি চিংড়ি মাছ নিয়ে আসা হয় তাহলে একঘেয়ে রান্না না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ি-পটলের নতুন পদ (Recipe)

বাড়িতে যদি চিংড়ি মাছ ও পটল থাকে তাহলে একঘেয়ে ঝোল রান্না করবেন না। পরিবারের সকলকে তাক লাগিয়ে দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু সময় লাগবে (Recipe)।

Recipe delicious new shrimp and pointed gourd dish using just a few ingredientsআরও পড়ুন: মে মাসের শেষ দিনে হু হু করে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

৪-৫টি কচি পটল

২০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি

১ টেবিল চামচ হলুদ

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

৫-৬টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন-চিনি

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

এক কাপ মটরডাল

২টি বড় পেঁয়াজ কুচোনো

১ টেবিল চামচ জিরে

১টি মাঝারি টম্যাটো কুচোনো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

১-২ টেবিল চামচ জল ঝরানো টক দই

প্রণালী: প্রথমে পটল চার টুকরো করে কেটে নিন। পাশাপাশি মটর ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। চিংড়ি মাছ নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর মিক্সিতে পটল, মটর ডাল, কাঁচা লঙ্কা, নুন, চিংড়ি, ২-৩ কোয়া রসুন এবং সর্ষের তেল দিয়ে ভাল করে ঘুরিয়ে নিন। এবার
কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন জিয়ে মিহি করে কুচোনো পেঁয়াজ দিন। আদা-রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। দিয়ে দিন জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়োলঙ্কা। ভাল করে কষতে থাকুন, যত ক্ষণ না তেল ছাড়ে। বেশ কিছুটা গরম জল ঢেলে মাঝারি আঁচে মিনিট পাঁচেক রান্না করুন। তার পরে চিংড়ির বলগুলি ধীরে ধীরে ঝোলে দিয়ে দিন। তারপর পটলের ডুবকি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।