Durga Puja 2026 Live Updates

দোকানের মতো নরম রুমালি রুটি এবার বাড়িতেই, রইল বানানোর সহজ পদ্ধতি

Published on:

Published on:

Recipe delicious Rumali Roti using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে কবে কি খাওয়া-দাওয়া হবে, সেই নিয়েও পরিকল্পনা প্রায় শেষের পথে। এবার আপনি যদি পুজোর সময় ভিন্ন স্বাদের পদ খেতে চান তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু রুমালি রুটি (Recipe)

পুজোর সময় আপনি যদি চান অল্প সময়ের মধ্যে সুস্বাদু কোন খাবার তৈরি করতে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। অষ্টমীর দিন বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পদটি। রইল আজকে প্রতিবেদনে বাড়িতে রুমালি রুটি বানানোর সহজ রেসিপি (Recipe)।

Recipe delicious Rumali Roti using just a few ingredients

আরও পড়ুন: আগামী ৭ দিন ট্রেন চলাচলে বড় বদল, বাতিল একাধিক ট্রেন! জেনে নিন বিস্তারিত

উপকরণ:

ময়দা
গমের আটা
নুন
তেল
প্রয়োজনমতো ঈষদুষ্ণ জল

প্রণালী: প্রথমে ময়দা ও গমের আটা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তার মধ্যে এক চামচ তেল দিয়ে সেটিকে ভালোভাবে মেখে নিন। তারপর উষ্ণ গরম জল দিয়ে নরম করে ডো টি তৈরি করুন। এরপর ছোট ছোট লেচি করে কেটে নিন। তারপর লিচুর গায়ে সামান্য আটা মাখিয়ে বেলুন দিয়ে ধীরে ধীরে বেলতে শুরু করুন। প্রথমে সাধারণ রুটির মতন কিছুটা বড় করে বেলে নিন। এরপর চারপাশ থেকে হালকা হাতে বেলা রুটে পাতলা করে নিন। এরপর রুটিটা যখন দেখবেন পাতলা হয়ে গিয়েছে তখন সামান্য আটা ব্যবহার করতে পারেন। তারপর রুটি ভাজার আগে একটি তাওয়া ভালো করে গরম করে নিন। এবার খুব হালকা হাতে সেই রুটিগুলোই তার মধ্যেই দিয়ে দিন। তারপর রুটিগুলো একটু বাদামী হয়ে গেলে উল্টো দিকটা ভেজে নিন। আর এই ভাবেই আপনি বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন নরম রুমালি রুটি (Recipe)।