বাংলা হান্ট ডেস্ক: পেঁয়াজ, রসুন ছাড়া পনিরের তরকারি খেতে খুব একটা যে ভালো লাগে তা কিন্তু নয়। তবে অনেক সময় কাজুবাদাম দিয়ে আমরা পনিরের নানা রকমের পদ করে থাকি। কিন্তু নিরামিষের দিনে এক ধরনের পনিরের পথ খেয়ে আপনারও যদি মুখে জোর পড়ে যায় তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের রেসিপি যেটা বানাতে সামান্য কিছু যেমন উপকরণ লাগবে। তেমনি আপনি নিরামিষ ভাবেও বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি এটি ভাত অথবা রুটি দিয়ে খেতে পারবেন অনায়াসে। দেখে নিন কিভাবে বানাবেন পনিরের ভুজিয়া (Recipe)
নিরামিষ পনিরের ভুজিয়া বানানোর রেসিপি রইল (Recipe)
নিরামিষের দিন হলে বাড়িতে পনির করার প্রবণতা থাকে অনেকের। শুধুমাত্র যে পনির দিয়ে পনিরের ঝোল অথবা ভর্তা করা যায় তা কিন্তু নয়। আপনি চাইলে পেঁয়াজ ও রসুন বাদ দিয়েও সুস্বাদু পনিরের তরকারি তৈরি করতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল সেই রকমই বেশ কিছু উপকরণের কথা যা দিয়ে আপনি পনিরের এক আলাদা পদ সহজে তৈরি করবেন (Recipe)।

আরও পড়ুন: গ্যাস ইস্যুতে গুজব! উজ্জ্বলা-ডাবল সিলিন্ডার বুকিং নিয়ে আপডেট জানুন এখনই
১) হিং: পনিরে যেহেতু বেশিরভাগ সময় অনেকে পিঁয়াজ রসুন ব্যবহার করেন। তাহলে হিং দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আপনি যদি নিরামিষ ভাবে পনিরের তরকারি করতে চান তাহলে গরম তেলের মধ্যে এক চিমটে ভালো মানের হিং দিন। এটি রান্না একটি চমৎকার সুগন্ধ দেবে। যেখানে কেউ বুঝতে পারবে না পেঁয়াজের অভাব রয়েছে।
২) কাসুরি মেথি: রান্না শেষ হওয়ার আগে হাতের তালুতে সামান্য কাসুরি মেথি নিয়ে ভালোভাবে সেটিকে ঘষে রান্নার উপরে দিয়ে দিন। একেবারে রেস্তোরার মতন নিরামিষ পনিরের ভুজিয়া বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন।
৩) চাট মশলা: বাড়িতে যদি চার্ট মশলা থাকে অথবা আমছুট পাউডার থাকে তাহলে পনিরের ভুজিয়া বানানোর সময় এটি ব্যবহার করতে পারেন। এটাইতে পনিরের মধ্যে একটা টক মিষ্টি ভাব থাকবে। চা খেতে দুর্দান্ত লাগে।
৪) ভাজা মশলা: বাড়িতে জিরে, ধনে, শুকনো লঙ্কা হালকাভাবে ভেজে গুঁড়ো করে নিন। এরপর পনিরগুলো মাঝামাঝি এই সময় রান্না হয়ে এলে ওর মধ্যে এই গুঁড়ো ভাজা মশলা দিয়ে দিন। তাহলেই দেখবেন আপনার বানানো পনিরের তরকারির স্বাদ একেবারেই পাল্টিয়ে গেছে (Recipe)।












