গ্যাস ইস্যুতে গুজব! উজ্জ্বলা-ডাবল সিলিন্ডার বুকিং নিয়ে আপডেট জানুন এখনই

Published on:

Published on:

LPG Booking government clarifies the truth about gas booking
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যথারিতির বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাসের আকাল। এই গ্যাসের আকালে সম্প্রতি সমাজ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে রান্নার গ্যাস বুকিং নিয়ে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার নেওয়ার নিয়মে নাকি বড়োসড়ো রদবদল করা হয়েছে (LPG Booking)। ভাইরাল হওয়া ওই খবর অনুযায়ী, যাদের বাড়িতে দুটি সিলিন্ডার রয়েছে তাদের অন্তত ৩৪ দিন অপেক্ষা করতে হবে পরবর্তী বুকিং এর জন্য। পাশাপাশি উজ্জ্বলা যোজনায় উপভোক্তাদের ক্ষেত্রে এই সময়সীমা নাকি ৪৫ দিন করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভাইরাল দাবিতে ভুল তথ্য, গ্যাস বুকিং নিয়ে সত্যিটা স্পষ্ট করল সরকার (LPG Booking)

তবে এবার সেই বিষয়ে মুখ খুলেছে খোদ কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ভাইরাল খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তকর বলে দাবি করেছেন। পাশাপাশি ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ও প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নতুন করে কোন নিয়মের পরিবর্তন করা হয়নি, গ্যাস বুকিং করার ক্ষেত্রে (LPG Booking)।

LPG Booking government clarifies the truth about gas booking

আরও পড়ুন:  ভাত হচ্ছে না ঠিকঠাক? ঝুরঝুরে করতে জেনে নিন এই সিক্রেট টিপস

পাশাপাশি, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে সরকার এই গুজবটিকে নস্যাৎ করেছে। অর্থাৎ সিলিন্ডার সংখ্যার উপর ভিত্তি করে ৩৫ দিন বা ৪৫ দিনের যে বিধি নিষেদের কথা বলা হয়েছিল তার বাস্তব ভিত্তি কোন কিছুই নেই।

ফ্যাক্ট চেক (অফিসিয়াল বিবৃতি): https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244853&reg=3&lang=1

এছাড়াও সরকারের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কালে কোন নিয়মাবলী হলে পড়ে তা সরকারিভাবে জানানো হবে। অহেতুক চিন্তা করার কোন কারণ নেই। এছাড়াও গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে। তা হল-

আপনি যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আগের মতই মাত্র ২৫ দিনের ব্যবধানে নতুন গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। পাশাপাশি গ্রামীণ এলাকার গ্রাহক হলে একটি বুকিং করার পরবর্তী বুকিং এর জন্য ৪৫ দিন সময়সীমা ধার্য করা হয়েছে। এছাড়া আপনার কাছে যদি সিঙ্গেল অথবা ডাবল সিলিন্ডার থাকে তাহলে আপনি উজ্জ্বলা যোজনার আওতায় পড়ছেন। তাহলে সেই নিয়মের ক্ষেত্রে কোন হেরফের হবে না।

এছাড়াও সরকার দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনভাবেই সরবারে ব্যাঘাত হবার আশঙ্কা নেই। তাই সাধারণ নাগরিকদের গুজবে কান না দিয়ে অতিরিক্ত গ্যাস বুকিং করার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে (LPG Booking)।