বাংলা হান্ট ডেস্ক: আজকাল ব্যস্তময় জীবনে অনেকেই সময়পায় না ঠিকঠাক করে রান্না করার। অথবা পুরনো দিনের ভালোমন্দ রান্নার প্রণালী অনেকেই জানে না। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা রেসিপি যা আমার বা আপনার মা-ঠাকুমারা করতেন। দেখে নিন কীভাবে বানাবেন কচুর শাক দিয়ে পুঁটি মাছ (Recipe)
রেস্তোরাঁ কাঁপানো স্বাদ! ঘরেই বানান ঝাল কচুর শাক-পুঁটি (Recipe)
বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছে। কী রান্না করবেন ভাবছেন। চিন্তা করার কিছু নেই। অল্প সময়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: উৎসবের আগে বড় সিদ্ধান্ত ভারতীয় রেল-এর, হোলির জন্য চালু একাধিক স্পেশাল ট্রেন
উপকরণ:
পুঁটি মাছ
কচুশাক
সরষের তেল
পাঁচফোড়ন
চেরা কাঁচালঙ্কা
রসুন কোয়া (থেঁতো করা)
হলুদ গুঁড়ো
নুন
সামান্য চিনি
প্রণালী: প্রথমে কচুশাক কেটে পরিষ্কার করে সামান্য নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এরপর পুঁটি মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে কড়াইতে সরষের তেল গরম করে মুচমুচে করে ভেজে তুলে রাখুন। তারপর কড়াইতে বাকি তেলে পাঁচফোড়ন ও থেঁতো করা রসুন ফোড়ন দিন। ভাপানো কচুশাক, চেরা কাঁচালঙ্কা, স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষাতে থাকুন। তারপর শাক থেকে জল শুকিয়ে তেল ছেড়ে এলে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবার সামান্য চিনি ছিটিয়ে শাকের সাথে মাছ মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। সবশেষে সামান্য সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে (Recipe)।












