৫ মিনিটের কৌশলেই বদলে যাবে স্বাদ—পেঁয়াজ পোস্ত হবে একেবারে পারফেক্ট, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe if you make onion poppy seeds in this way the taste will increase twice
Follow

বাংলা হান্ট ডেস্ক: পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম আছে। এই রান্নাটা করতে সামান্য কিছু উপকরণ লাগবে। তবে অনেক সম দেখা যায় যে আপনি বাড়িতে পেঁয়াজ পোস্ত বানাচ্ছেন, তার স্বাদ কোথাও একটা ফিকে হচ্ছে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট পেঁয়াজ পোস্তর রেসিপি (Recipe)।

এই ভাবে পেঁয়াজ পোস্ত বানালে স্বাদ বাড়বে দ্বিগুণ, প্রণালী রইল (Recipe)

পেঁয়াজ পোস্ত বানানোর যেমন সহজ, তেমন খেতেও ভালোলগে। তবে অনেক সময় এই সামান্য একটা ভুলে আপনার রান্নায় স্বাদ সেইরকম আসে না। আজ দেখে নিন পারফেক্ট পেঁয়াজ পোস্ত করার প্রণালী (Recipe)।

Recipe if you make onion poppy seeds in this way the taste will increase twice

আরও পড়ুন: ছোট্ট টিপস, বড় সাশ্রয়! ফ্রিজে এভাবে রাখলেই মাখা আটা থাকবে একদম ফ্রেশ

উপকরণ:

পেঁয়াজ কুচি: ৪-৫টি বড় (ডুমো বা ঝিরি করে কাটা)

পোস্ত বাটা: ৪ টেবিল চামচ (কাঁচা লঙ্কা দিয়ে বাটা)

কাঁচা লঙ্কা: ৪-৫টি (স্বাদমতো)

সর্ষের তেল: ২-৩ টেবিল চামচ

নুন: স্বাদমতো

হলুদ গুঁড়ো: সামান্য

প্রণালী: প্রথমে পোস্ত সামান্য জল বা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে সামান্য কালো জিরে ফোড়ন দিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। তারপর পেঁয়াজ ভাজা হলে পোস্ত বাটা, চেরা কাঁচা লঙ্কা, নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। এবার সামান্য জল দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং তেল ভেসে উঠছে। তবে নামানোর আগে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।