বাংলা হান্ট ডেস্ক: ডাল ভাতের সঙ্গে একঘেয়ে আলু ভাজা অথবা বেগুনি খেয়ে যদি মুখে চর চলে আসে। তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন টাটকা সিম দিয়ে পুরো ভরা সিম ভাজা। এতে বাইরের থেকে দেখলে বেগুনি মনে হলেও এক কামড়ে মিলবে অসাধারন স্বাদ। কীভাবে বানাবেন এই রেসিপিটি তা দেখে নিন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পুর ভরা সিম ভাজা (Recipe)
ভাত, ডালের সঙ্গে কুমড়োর বড়া, পাঁপড় ভাজ, আলু ভাজা তো হামেশাই হয়ে থাকে। কিন্তু এক ধরনের পদ ক্ষেতে কারোর ভালো লাগবে না। এবার আপনি যদি স্বাদ বদল করতে চান তাহলে তৈরি করে ফেলুন সিমের এই রেসিপিটি। দেখে নিন কিভাবে পুর ভরে বানাবেন পুর ভরা সিম ভাজা (Recipe)।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়াকড়ি! শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে কড়া নির্দেশিকা
উপকরণ:
সিম: ২৫০-৫০০ গ্রাম
আলু: ২টো মাঝারি
পেঁয়াজ কুচি: ১টি
কাঁচা লঙ্কা: ৩-৪টি (ফালি করা)
কালোজিরা/জিরা: ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ
বেসন: পরিমাণ মতো
রসুন কুচি: ১/২ চা চামচ
তেল: ২ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে কালোজিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি হালকা লাল করে ভাজুন। এরপর আলু দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। হলুদ, লবণ ও রসুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিন। এরপর মশলা আলুর ওই পুরটা সিমের মাঝখানে ভরে, বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরপর তেল গরম করে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুরভরা সিম ভাজা (Recipe)।
















