উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়াকড়ি! শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে কড়া নির্দেশিকা

Published on:

Published on:

WBCHSE has issued instructions regarding vacations during higher secondary exam
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। ইতিমধ্যে সকল ছাত্র-ছাত্রী তাদের শেষ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক চলাকালীন ছুটি নিয়ে সতর্কতা, নির্দেশ জারি সংসদের (WBCHSE)

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষা শুরু হওয়ার আগেই সংসদের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই নির্দেশিকার বলা হয়েছে পরীক্ষা চলাকালীন সমস্ত ধরনের ছুটি কার্যতা বাতিল থাকবে(WBCHSE)।

 WBCHSE has issued instructions regarding vacations during higher secondary exam

আরও পড়ুন: রেলপথে সুবিধা বাড়াতে নতুন পদক্ষেপ, উত্তর ২৪ পরগনা ও বনগাঁয়ের যাত্রীদের জন্য হচ্ছে বিশেষ পরিকল্পনা

তবে বিজ্ঞপ্তিতে ব্যতিক্রমের কথাও বলা হয়েছে। যদি কোন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মা-বাবা দুজনেই কোন স্কুলের শিক্ষক অথবা শিক্ষা কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে যে কোন একজন ছুটি নিতে পারবেন ।

এছাড়াও পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে । কোন পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেই স্কুলের কোন অভিভাবক শিক্ষক অথবা শিক্ষা কর্মী হিসেবে কর্মরত থাকলে তাহলে তাকেই সে ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না।

এছাড়াও, মানবিক এবং জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে সংসদ কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রেখেছে। তবে এই ধরনের ছুটির জন্য সরাসরি স্কুল থেকে অনুমতি মিলবে না, বরং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদের আঞ্চলিক অফিসে আবেদন করতে হবে (WBCHSE)।