বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আসলে পরেই বাজারে টাটকা সবজি পাওয়া যায়। এই টাটকা সবজিগুলির মধ্যে অন্যতম হল ফুলকপি। তবে ফুলকপি দিয়ে শুধুমাত্র যে আলুর তরকারি অথবা ফুলকপির রোস্ট তৈরি করা হয় তা কিন্তু নয়। এবার সাধারণ আলু ফুলকপির তরকারি বাদ দিয়ে বানিয়ে ফেলুন ফুলকপির ডালনা। দেখে নিন রেসিপি (Recipe)।
সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ফুলকপির ডালনা, রেসিপি রইল (Recipe)
একঘেয়ে ফুলকপির পদ খেয়ে মুখে যদি আপনার চর পড়ে, তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। যা বানাতে অল্প সময় লাগে। পাশাপাশি ভাত অথবা রুটির সঙ্গে খেতেও দারুণ হয়। দেখে নিন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: Netflix আলাদা করে কিনছেন? এই Jio 5G প্ল্যানে ৮৪ দিনেই মিলছে ৩৫ হাজার টাকার প্রিমিয়াম সাবস্ক্রিপশন
উপকরণ:
ফুলকপি (বড় টুকরো)
আলু (বড় টুকরো)
তেল
জিরা
তেজপাতা
আদা বাটা
নুন
হলুদ গুঁড়ো
গরম মশলা
জিরা
ধনে
লঙ্কা গুঁড়ো
কাঁচা লঙ্কা
ধনে পাতা
প্রণালী: প্রথমে গরম তেলে নুন-হলুদ মাখানো ফুলকপি ও আলুর টুকরোগুলো সোনালি করে ভেজে তুলে নিন। এরপর ঐ তেলে জিরা ও তেজপাতা ফোঁড়ন দিন। আদা বাটা ও গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন।এরপর কষানো মশলায় ভাজা আলু ও ফুলকপি দিয়ে মিশিয়ে নিন। তারপর পরিমাণমতো গরম জল ও কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিন। এরপর আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।

















