বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে সকলে থাকলে, সেদিন ভালো মন্দ রান্না করে খাওয়া হয়, প্রত্যেকটা বাড়িতেই। তবে বাড়িতে চিকেন নিয়ে আসলে পরে একঘেয়ে চিকেন কষা না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন ওপার বাংলার চট্টগ্রামের বিখ্যাত এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু বেশি উপকরণ লাগলেও, খেতে দুর্দান্ত হয়। দেখে নিন রেসিপি (Recipe)
অল্প উপকরণ দিয়ে রবিবার বানিয়ে ফেলুন চট্টগ্রামের মেজ়বানি মুর্গ (Recipe)
বাড়িতে চিকেন আসলে পরেই যে, শুধুমাত্র কষা অথবা চিলি চিকেন করে খেতে হবে তার কোন মানে নেই। আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে আজকের রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। দেখে নিন কিভাবে বাড়িতে বানাতে পারবেন ওপার বাংলার বিখ্যাত মেজ়বানি মুর্গ। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: ভাত ঠিকমতো হচ্ছে না? ঘরোয়া এই কৌশল জানলে মুহূর্তে বদলে যাবে আপনার রান্না
উপকরণ:
১ কেজি মুরগির মাংস
২ কাপ পেঁয়াজ কুচি
৩ টেবল চামচ পেঁয়াজ বাটা
২ টেবল চামচ আদা বাটা
দেড় টেবল চামচ রসুন বাটা
২ চা-চামচ হলুদগুঁড়ো
দেড় চা-চামচ লঙ্কাগুঁড়ো
দেড় চা-চামচ ধনেগুঁড়ো
১ চা-চামচ গুঁড়ো গরমমশলা
১ টেবল চামচ সর্ষে বাটা
হাফ চা-চামচ জায়ফল গুঁড়ো
১ চা-চামচ পোস্ত বাটা
২-৩টি তেজপাতা
৭-৮টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
১ কাপ তেল
আধ কাপ বেরেস্তা
১ টেবল চামচ গোটা জিরে
৩-৪টি ছোট এলাচ
২ টুকরো দারচিনি
কয়েক টুকরো জয়িত্রী
১ চা-চামচ মৌরি
১ চা-চামচ মেথি
১ চা-চামচ সাদা তিল
আধ চা-চামচ রাঁধুনি
১ চা-চামচ কবাবচিনি
প্রণালী: প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিন। এরপর কড়াই গরম করে শুকনো খোলায় জিরে, মৌরি, ছোট এলাচ, মেথি, জায়ফল, জয়িত্রী, দারচিনি, কবাবচিনি, রাঁধুনি এবং সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিন। তারপর মশলা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে বেরেস্তা তৈরি করে রাখুন। তারপর একটি পাত্রে জল ঝরানো মাংস, পেঁয়াজ-আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা, ধনে, সর্ষেবাটা, পোস্তবাটা, জায়ফল বাটা, নুন দিয়ে ভাল করে মেখে নিন। সঙ্গে দিন অর্ধেকটা ভেজে রাখা বেরেস্তা এবং ভেজে রাখা মশলার গুঁড়ো। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে কড়াইয়ে জল দিয়ে দিন। ঢাকা দিয়ে রেখে দিন বেশ কিছু ক্ষণ। তারপর উপর থেকে বেরেস্তা ভাজা ছড়িয়ে দিয়ে, গরম গরম পরিবেশন করুন (Recipe)।












