ভাজা-ভর্তা ভুলে যান, দই দিয়ে বেগুন রান্নার এই রেসিপিটি বানান সহজ পদ্ধতিতে, জানুন প্রণালী

Published on:

Published on:

Recipe make curd brinjal with few ingredients and in little time
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাজারে গেলে পরে এখন আপনি বেগুনের ছড়াছড়ি দেখতে পাবেন। এবার বাড়িতে কিনে নিয়ে আসলে শুধুমাত্র বেগুন ভাজা অথবা তরকারিতে বেগুন না দিয়ে, স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কীভাবে বানাবেন দই বেগুন। প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ ও সামান্য সময়ে বানিয়ে ফেলুন দই বেগুন (Recipe)

ভোজন রসিক মানুষেরা নানান রকম খাবার খেতে ভালোবাসে। তবে সব সময় যে বাড়িতে মাছ মাংস হবে তার কোন মানে নেই। বাড়িতে যদি বেগুন থাকে তাহলেও আপনি এই সবজিতে দিয়ে জমিয়ে রান্না করতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল ঠিক সেই রকমই এমন এক নিরামিষ পথ যা টেক্কা দেবে আমিষের স্বাদকেউ। দেখে নিন এর রেসিপি (Recipe)।

Recipe make curd brinjal with few ingredients and in little time

আরও পড়ুন: পাকিস্তানের ভয়ঙ্কর বিমান হানায় ধ্বংসস্তূপে পরিণত হল কাবুলের হাসপাতাল! মৃত্যু কমপক্ষে ৪০০ জনের

উপকরণ:

বেগুন (গোল করে কাটা) – ২টো মাঝারি আকারের

টক দই – ১ কাপ

আদা-কাঁচালঙ্কা বাটা – ১ চামচ

পাঁচফোড়ন – ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

চিনি – স্বাদমতো (সামান্য)

নুন – স্বাদমতো

সরষের তেল – ভাজার জন্য

ধনেপাতা কুচি

প্রণালী: প্রথমে গোটা বেগুনটিকে গোল গোল করে কেটে নিন। এরপর তাতে সামান্য নুন, হলুদ, লঙ্কা এবং চিনি মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখুন। এ বার একটি পাত্রে টক দই ঢেলে তাতে হলুদ, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে নিন। তেল গরম হয়ে গেলে নুন-হলুদ মাখানো বেগুনগুলি কড়াইতে ছেড়ে দিন। অল্প ভাজা ভাজা হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন। এরপর কড়াইয়ে আরও এক চামচ তেল দিয়ে পাঁচফোড়ন, অল্প হিং, একটি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর একে একে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। এরপর সব শেষে ফেটিয়ে রাখা টক দই দিয়ে অল্প কষিয়ে বেগুনগুলো ছেড়ে দিন এবং ঢেকে সেদ্ধ হতে দিন। এরপর সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে সেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।