পাকিস্তানের ভয়ঙ্কর বিমান হানায় ধ্বংসস্তূপে পরিণত হল কাবুলের হাসপাতাল! মৃত্যু কমপক্ষে ৪০০ জনের

Updated on:

Updated on:

Pakisthan Airstrikes devastating attack on Kabul hospital 400 dead
Follow

বাংলা হান্ট ডেস্ক: কাবুলের একটি হাসপাতালে লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান (Pakisthan Airstrikes)। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। জানা যায় সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে আকাশপথেই হামলা চালায় পাকবাহিনী। এমনটাই অভিযোগ তুলেছে তালিবান সরকার। পাশাপাশি এই ঘটনায় জখম হয়েছেন প্রায় ২৫০ জন। নিহত ও জখমদের বেশিরভাগই ওই হাসপাতালে রোগী। যদিও এই বিষয়ে হাসপাতালে হামলা অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি কোন অসামরিক ভবনে আক্রমণ করেনি পাকবাহিনী।

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিধ্বংসী হামলা, মৃত ৪০০ (Pakisthan Airstrikes)

গত দু সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। তার ওপর সোমবারও দুই দেশের সীমান্তে চলেছে গুলির লড়াই। এই লড়াইয়ের মাঝখানে আফগানিস্তান তালিবানবাহিনীর চার সৈন্য নিহত হন। পাশাপাশি এই গোলাগুলির ঘটনার কয়েক ঘন্টা পরেই খবর আসে, আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে আকাশ পথে হামলা চালিয়েছে পাকিস্তান (Pakisthan Airstrikes)।

Pakisthan Airstrikes devastating attack on Kabul hospital 400 dead

আরও পড়ুন: পরীক্ষাকেন্দ্র নিয়ে ভাবনা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেওয়া হতে পারে বিএ-বিএসসি পরীক্ষা

এই ঘটনার বিষয়ে তালিবান সরকার দাবি করেন, সোমবার রাত নটা নাগাদ স্থানীয় সময় অনুযায়ী ওই হামলা চালানো হয়। এই হামলা চালানো হয়েছে ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে।ওই হাসপাতালে ২০১৪ শয্যা বিশিষ্ট মাদকাসক্তদের চিকিৎসা চলতো। এই হামলার ফলে মাদকাসক্তি পুর্ণবাসন কেন্দ্র বা হাসপাতালে একটি অংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

পাশাপাশি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। তাতেই দেখা গিয়েছে আগুনে ঢেকে গেছে পুরো এলাকা। এছাড়াও জানা যায় এই ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এই মৃত্যু খবর জানিয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শারাফাত জামান।

তবে এই হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। তাদের দাবি শুধুমাত্র কাবুল নয় হামলা চালানো হয়েছে পূর্ব আফগানিস্তানে। তাদের দাবি কোন সাধারণ নাগরিক বা লোকালয় কে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। ‌ আফগানিস্তানে থাকার জঙ্গিদের পরিকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে পাকিস্তানের সেনারা (Pakisthan Airstrikes)।