বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের তারিখ প্রকাশ হয়ে গিয়েছে। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে শুরু হতে চলেছে স্নাতক স্তরের পরীক্ষা (Calcutta University)। আগামী ২৪ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হওয়ার আগে বহু কলেজেই থাকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর দল। এর ফলে পরীক্ষা পরিচালনা নিয়ে ইতিমধ্যেই সমস্যা সৃষ্টি হয়েছে। যার ফলে এই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন রেজিস্টার।
ভোটের মুখে ক্যাম্পাসেই হতে পারে বিএ-বিএসসি পরীক্ষা (Calcutta University)
২০২৫ সালের বিএ, বিএসসি,বিকম অনার্স ও মেজর তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের সঙ্গে বৃত্তিমূলক কোর্সের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে আগামী ২৪ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। এই সময় কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে একাধিক কলেজে ইতিমধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৪৫ এর বেশি কলেজ। যার মধ্যে বারোটি কলেজ স্থানাভাব। আর সেখানেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর ফলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন তারা এভাবে পরীক্ষা নিতে পারবেন না (Calcutta University)

আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য সুখবর! ফের কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
যদিও, এই কলেজগুলির মধ্যে রয়েছে চারুচন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ, সিটি কলেজ, বেহালা সরশুনা কলেজ, শিবনাথ শাস্ত্রী কলেজ এবং গুরুদাস কলেজের মতো একাধিক কলেজ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, “ভোট হলেও পরীক্ষা করাতে হবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে। যে সব কলেজে আধাসেনা রাখা হয়নি, সেখানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।”
এছাড়াও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিংহ বলেন, “১২টি কলেজের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই অন্যত্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। কিছু কলেজ নিজেরাই বিকল্প ব্যবস্থা করেছে।”
এখানে শুধু মাত্র লিখিত পরীক্ষা নয়, পাশাপাশি প্র্যাকটিক্যাল চলবে ২৭ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। যেখানে প্রথম সেমেস্টারের প্রাকটিক্যাল চলবে তৃতীয় সেমেস্টারের মাঝে (Calcutta University)।












