বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে ফের কমল হলুদ ধাতুর দর (Gold Price)। এই সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন বাজারে বর্তমানে সোনার দাম কত যাচ্ছে।
হু হু করে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তবে বর্তমানে সোনার দাম হু হু করে নামছে। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: যুবসাথীর টাকা কবে পাবেন? নতুন আবেদন, পেমেন্ট ডেট ও হেল্পলাইন নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮৬৫ টাকা (-২০৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮৬৫০ টাকা (-২০৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৪০ টাকা (-২১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৪০০ টাকা (-২১৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫৬৫ টাকা (-২১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫৬৫০টাকা (-২১৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৯৮০ (-৯২৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৯৮০০(-৯২৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৯৭০টাকা (-৯২৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৯৭০০ টাকা (-৯২৫০)।
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।












