বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বাংলার যুবক-যুবতিদের কথা মাথায় রেখে যুব সাথী (Yuva Sathi) প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পের ফলে বাংলার একাধিক যুবক-যুবতী এই প্রকল্পে আবেদন করেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবেদনকারীদের প্রশ্ন, সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ হেল্প ডেক্সট নম্বর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নবান্নের থেকে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, এই হেল্পডেস্ক সরাসরি Department Of Youth Service And Support এর অধীনে কাজ করবে।
যুবসাথীর টাকা আটকে? জানুন আপডেট (Yuva Sathi)
জানা যায় এই প্রকল্পের সার্বিক তদারকি, আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানানো ও অভিযোগের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এত বিপুলসংখ্য আবেদনকারীদের মধ্যে অনেকেই তাদের আবেদনের বর্তমান অবস্থা, নথি যাচাই ও সম্ভাব্য সুবিধা পাওয়ার জন্য সময়সীমা জানতে চাইছেন। যার ফলে এই যুব সাথী প্রকল্পের জন্য একটি বিশেষ হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে (Yuva Sathi)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! খড়্গপুরের পর এবার সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন চালুর ঘোষণা
নির্দেশিকায় উল্লেখ করা হেল্প লাইন নম্বরটি হল–৬২৯২২৪৮৮৮– এই হেল্পডেস্কের জন্য বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এই নম্বরে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ নয়, প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও নির্ধারণ করা হয়েছে।
তাছাড়া প্রশাসনের দাবি, এর ফলে আবেদনকারীরা জেলা বা ব্লক অফিসে বারবার গিয়ে তাদের আপডেটের প্রশ্ন না জেনে বাড়িতে বসে এই সমস্ত তথ্য সহজেই জানতে পারবেন। জানা যায় এই নম্বরটি খোলা থাকবে সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। শনি ও রবিবার পাশাপাশি সরকারি ছুটির দিন এই পরিষেবা বন্ধ থাকবে।
তাছাড়া এই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। এবং ইমেইল মারফত যোগাযোগ সুবিধা ও শুধুমাত্র ফোন বা whatsapp নয়। যাবতীয় সংক্রান্ত আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট মেইল আইডি দিয়ে নির্ধারণ করা। এর হয়েছে। এর ফলে লিখিত অভিযোগ জমা রাখা সহজ হবে। পাশাপাশি নথিভিত্তিক যাচাই প্রক্রিয়াও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে (Yuva Sathi)।












