ঘরোয়া মশলাতেই ক্যাপসিকামের অনন্য পদ, বানাতেও সময় লাগে একদম কম, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe make curd capsicum with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাধারণত ক্যাপসিকাম খাওয়া হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে আপনি কিভাবে একটি সুস্বাদু পদ সহজেই তৈরি করতে পারবেন। যা আপনি রুটি অথবা ভাত দুটোর সঙ্গে অনায়াসে খেতে পারবে। দেখে নিন কিভাবে বানাবেন দই ক্যাপসিকাম। রইল তার প্রণালী (Recipe)

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দই ক্যাপসিকাম (Recipe)

দুই ক্যাপসিকাম সাধারণত সাইড রোল হিসাবে কাজ করে। কারণ এতে প্রধানত স্টাটার হিসেবে খাওয়া হয়। তবে আজ এই রান্নায় একটু বাঙালিয়ানা করার জন্য, ভিন্নভাবে রেসিপিটি শেয়ার করা হল। দেখে নিন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলবেন দই ক্যাপসিকাম (Recipe)।

Recipe make curd capsicum with few ingredients

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মচারীদের দোল উপলক্ষে কবে ছুটি জানুন

উপকরণ:

৩টি মাঝারি মাপের ক্যাপসিকাম

২ টেবিল চামচ টক দই

১ টেবিল চামচ সাদা তেল

১ চা-চামচ পাঁচফোড়ন

৩টি কাঁচালঙ্কা

২ গাঁট মাপের আদার টুকরো

১ চা-চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো

১ চা-চামচ জিরেগুঁড়ো

১/২ চা-চামচ ধনেগুঁড়ো

২ টেবিল চামচ চিনে বাদামের গুঁড়ো

স্বাদমতো নুন

সামান্য চিনি

১/২ চা-চামচ গরমমশলা গুঁড়ো

১/২ চা-চামচ কসুরি মেথি

প্রণালী: প্রথমে ক্যাপসিকাম লম্বাটে টুকরোয় কেটে নিতে হবে। এরপর টুকরো হবে অন্তত আঙুলের দু’গাট মতো করে। এবার আদা এবং লঙ্কাও থেঁতো করে নিতে হবে। তারপর তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, থেঁতো করা আদা-লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। এরপর দিয়ে দিন ক্যাপসিকামের টুকরো। ভাল করে ভাজতে থাকুন কিন্তু নুন দেবেন না। তারপর ক্যাপসিকাম ভাজা ভাজা হলে তাতে দিন জিরে এবং ধনেগুঁড়ো। আরও খানিক ক্ষণ ভেজে বাদামের গুঁড়ো, নুন দিয়ে ক্যাপসিকামগুলোকে মাখিয়ে আঁচ কমিয়ে ঢেলে দিন দই। দই দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি চালিয়ে দই, ক্যাপসিকাম আর মশলা ভালো ভাবে মিশিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে দিন চিনি। বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে গরমমশলা দিয়ে, পরিবেশন‌ করুন (Recipe)।