আলুর দমে সামান্য আচারের ছোঁয়া, আর তাতেই বদলে যাবে স্বাদ, দেখে নিন রেসিপি

Published on:

Published on:

Recipe make delicious achari potato stew with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিরামিষের দিন হলে আলুর দম মাঝেমধ্যেই হয়তো আপনি করেন। কিন্তু একঘেয়ে আলুর দম খেয়ে আপনার মুখে চর পড়েছে? যদি তাই হয়, তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আচারি আলুর দম (Recipe)

রাত্রেবেলার কি রান্না করবেন তা ভেবে পাচ্ছেন না। অল্প সময়ে হাতে নিয়ে যদি সুস্বাদু কিছু রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে আপনি আচারে আলুর দম সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe make delicious achari potato stew with just a few ingredients

আরও পড়ুন: অল্পের জন্য বড় বিপদ এড়াল গেল! সেন্ট্রাল মেট্রোতে ধসে পড়ল স্ল্যাব, নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

উপকরণ:

আলু: ১০-১২টি

টক দই: আধ কাপ

আচারের তেল: দেড় টেবিল চামচ

আদাবাটা: ১ টেবিল চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা: ৪-৫টি চেরা

হিং: ১ চিমটে

হলুদ: আধ চা চামচ

ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

চিনি: আধ চা চামচ

তেজপাতা: ১টি

গোটা জিরে: আধ চা চামচ

মৌরি: আধ চা চামচ

গোটা সর্ষে: আধ চা চামচ

শুকনো লঙ্কা: ২টি

প্রণালী: প্রথমে আলু নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো হালকা করে ভেজে তুলে নিন। তারপর একটি পাত্রে টক দই, হিং, আচারের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, মেথি এবং মৌরি ফোড়ন দিন। তারপর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন আদাবাটা। এবার গ্যাসের আঁচ একেবারে কমিয়ে এ বার ফেটানো টক দইয়ের মিশ্রণ দিয়ে দিন। মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিন। এবার যখন তেল ছাড়তে শুরু করলে একে একে চিনি, সামান্য নুন, ধনেপাতা, চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। তবে প্রয়োজন হলে অল্প গরম জল দিতে পারেন। তবে এই রান্নায় বেশি ঝোল থাকে না। এরপর মাখো মাখো হলেই গ্যাস বন্ধ করে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।