খিচুড়ির সঙ্গে একঘেয়েমি ভাঙুন, ঝরঝরে ফুলকপির মশলা ভাজায় করুন স্বাদবদল, প্রণালী জানুন

Published on:

Published on:

Recipe make delicious cauliflower masala fry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল প্রায় শেষের দিকে। তবে এই সময় আপনার যদি কোনদিনও রান্নাবান্না করতে ইচ্ছে না হয়, তাহলে ডালে চলে বসিয়ে হয়তো খিচুড়ি করে ফেলবেন। কিন্তু খিচুড়ির সঙ্গে কি রান্না করবেন সেটি কি কখনো ভেবে দেখেছেন। কারণ খিচুড়ির সঙ্গে একঘেয়ে বেগুনি অথবা আলু ভাজা খেতে আর কারোর ভালো লাগে না। এবার যদি আপনি স্বাদ বদল করতে চান তাহলে চিরাচরিত খাবার ভুলে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ফুলকপি। দেখে নিন কিভাবে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন ফুলকপির মশলা ভাজা (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ফুলকপির মশলা ভাজা (Recipe)

শীতকালে বাজারে গেলে আপনি ফুলকপি দেখতে পাবেন। এবার বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসে যদি একধরনের পদ রান্না করেন, তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন ফুলকপির মশলা ভাজা। দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

Recipe make delicious cauliflower masala fry with just a few ingredients

আরও পড়ুন: নির্দেশ অমান্য মানেই মামলা, বিএলও-দের কাজে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন

উপকরণ:

ফুলকপি – ১টি মাঝারি সাইজের

আদা বাটা – ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ

বেসন – ২ টেবিল চামচ (মুচমুচে করার জন্য)

জোয়ান – ১/৪ চা চামচ

নুন – স্বাদমতো

চিনি – স্বাদমতো

সাদা তেল – পরিমাণ মতো

চাট মশলা – ১/২ চা চামচ

প্রণালী: প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলো ২-৩ মিনিট ভাপিয়ে নিন। তবে খেয়াল রাখবেন যেন কপি বেশি নরম না হয়ে যায়। এরপর জল ঝরিয়ে শুকনো করে নিন। এরপর একটি বাটিতে আদা বাটা গুড়ো মশলা গুলো আর চালের গুঁড়ো একসঙ্গে দিয়ে একটি শুকনো মিশ্রণ তৈরি করুন। প্রয়োজন পড়লে ১ চামচ তেল বা সামান্য জল দিতে পারেন। এরপর ওই মশলা কপির গায়ে মাখিয়ে নিন। এরপর ১৫ মিনিট ঢেকে রেখে নিন। এরপর একটি কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে মশলা মাখানো কপিগুলো দিয়ে মাঝারি আঁচে ভাজুন। এবার কপির চারপাশ সোনালি এবং মুচমুচে হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন। তারপর ওপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন (Recipe)।