একঘেয়ে চিংড়ির মালাইকারি খেয়ে মুখে চর পড়েছে! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন দাহেবু

Published on:

Published on:

Recipe make delicious dahebu with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ হলে নতুন করে আর কিছু পদ লাগে না। তার উপর যদি চিংড়ি মাছ হয়ে থাকে তাহলে তো আর কোন কথাই নেই। কিন্তু বাড়িতে চিংড়ি নিয়ে আসলেই যে মালাইকারি করতে হবে তেমনটা তো নয়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে বানাতে পারেন দাহেবু। প্রণালী রইল (Recipe)

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দাহেবু (Recipe)

সপ্তাহশেষে সকলেই ভালো মন্দ কিছু খেতে চান। এবার বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে আর মালাইকারি না করে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি। দেখে নিন কিভাবে বানাবেন দাহেবু (Recipe)।

Recipe make delicious dahebu with few ingredients

আরও পড়ুন: পরকীয়ার জেরে পারিবারিক অশান্তি থেকে খুনের চেষ্টা! বারাকপুরের বিরিয়ানি সংস্থায় চাঞ্চল্য

উপকরণ:

৫০০ গ্রাম চাপড়া চিংড়ি (বড় টুকরো করে কাটা)

পরিমাণ মতো ঘি

৫ গ্রাম গোটা গরমমশলা

২ কাপ পেঁয়াজবাটা

১ চা চামচ আদাবাটা

২টি আলু (ডুমো করে কাটা)

৫-৭টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

১ কাপ টক দই (ভাল করে ফেটানো)

প্রণালী: প্রথমে চিংড়িমাছগুলি ধুয়ে নিন।যদি মাছ বড় হয়, তাহলে দু’টুকরো করে নিন। এরপর কড়াইতে গরম ঘি-তে থেঁতো করা গরমমশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার পেঁয়াজের রং সামান্য বদলে গেলে আদা বাটা দিয়ে দিন। তারপর আদার কাঁচা গন্ধ চলে গেলে কেটে রাখা আলু আর চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার আলু ভাজা ভাজা হয়ে এলে অল্প জল দিয়ে ফুটতে দিন। খানিক ক্ষণ পর মাছগুলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এবার স্বাদমতো নুন দিয়ে মিনিট পাঁচেক পর ফেটানো টক দই দিয়ে দিন। তারপর কিছুক্ষন ফুটে উঠলে গরম গরম পরিবেশন করুন (Recipe)।