বাংলা হান্ট ডেস্ক: গরমকালে ভারী খাবার খেতে কারোরই ভালো লাগেনা। এবার আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যেটি বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে সহজ ভাবে বানিয়ে ফেলবেন সজনে ডাটার ভর্তা (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সজনে ডাটার ভর্তা (Recipe)
স্বাস্থ্যের জন্য সজনে ডাটা ভালো তার চিকিৎসকরা বরাবর বলে থাকেন। তবে সজনে ডাটা খেতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করবো যেখানে আপনি সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই ভর্তা (Recipe)।

আরও পড়ুন: মাংসের স্বাদ ভুলিয়ে দেবে এঁচোড়-পোস্ত, সহজ প্রণালীতে বানিয়ে নিন আজই
উপকরণ:
সজনে ডাঁটা ৫-৬টি
পোস্ত ৩ চা-চামচ
সর্ষে ২ চা-চামচ
কালোজিরে ১ চামচ
কাঁচালঙ্কা ৩-৪টি
সর্ষের তেল ৩ টেবিল চামচ
হলুদগুঁড়ো এক চিমটে
নুন স্বাদমতো
প্রণালী: প্রথমে সজনে ডাঁটাগুলি ভালো করে ধুয়ে পুড়িয়ে নিন।ডাঁটাগুলি একটু ঠান্ডা হলে ধীরে ধীরে ডাঁটার এক পাশের খোসা ছাড়িয়ে চামচের সাহায্য ভিতরের শাঁস বার করে আনুন। এ বার সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা মিহি করে বেটে নিন। ডাঁটার শাঁসটাও বেটে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিন।তার পর একে একে ডাঁটার শাঁস, সর্ষে-পোস্ট বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। নুন-হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে রেসিপি (Recipe)।













