বাংলা হান্ট ডেস্ক: মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি আপনি খুব কম পাবেন। তার ওপর যদি পাতুরি হয় তাহলে তো আর কোন কথাই নেই। পাতুরি দিয়ে এক থালা ভাত নিমিষে উঠে যায়। তবে আজ আপনাদের সঙ্গে ভেটকি অথবা ইলিশ পাতুরি রেসিপি শেয়ার করবো না। আজ আপনি কাতলা মাছ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু পাতুরি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাতলা পাতুরি (Recipe)
একঘেয়ে কাতলার ঝোল খেয়ে মুখে কি অরুচি ধরেছে। নতুনত্ব কিছু যদি খাওয়ার পরিকল্পনা করেন, তাহলে বানিয়ে ফেলুন কাতলা মাছ দিয়ে পাতুরি। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক! টলি পাড়ার তারকাদের আবাসনে হঠাৎ আগুন
উপকরণ:
কাতলা মাছে পেটি: ৪-৫ টুকরো
কালো সর্ষে: ২ টেবিল চামচ
সাদা সর্ষে: ২ টেবিল চামচ
পোস্ত: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: ৪ টেবিল চামচ
টক দই: ১ টেবিল চামচ
গুঁড়ো হলুদ: আধ চা চামচ
কাঁচালঙ্কা: ৩-৪টি
নুন: পরিমাণমতো
কলাপাতা: ১-২টি
প্রণালী: প্রথমেই দু’রকমের সর্ষে, পোস্ত, দু’টি কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। এরপর সর্ষে-পোস্ত বাটার মিশ্রণের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো, সর্ষের তেল, জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।এ বার ওই মশলা দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিন। তারপর কলাপাতা ধুয়ে, টুকরো করে চাটুতে সেঁকে রাখুন। তা হলে মোড়ার সময় পাতা ফেটে যাবে না। এবার পাতায় সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করা মাছ দিয়ে উপর থেকে কাঁচালঙ্কা বসিয়ে দিন। এবার এক এক করে সবগুলো মাছ কলাপাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে ফেলুন। তারপর এ বার কড়াইতে তেল দিয়ে উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের পাতুরি (Recipe)।












