ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক! টলি পাড়ার তারকাদের আবাসনে হঠাৎ আগুন

Published on:

Published on:

Kolkata 2 fire engines at the scene of fire at the Urbana residence of stars in Tolipara
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের কলকাতার (Kolkata) আনন্দপুরে অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সোমবার সকালে আচমকা পাঁচতলার ব্যালকনিতে দাও দাও করে আগুন দেখতে পান বাসিন্দা ও নিরাপত্তা রক্ষীরা। স্বাভাবিকভাবেই বাসিন্দারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই দুটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন আয়ত্তে নিয়ে আসা হয়েছে। তবে কালো ধোঁয়ায় মুড়েছে চারপাশ।

 টলিপাড়ার তারকাদের আরবানা আবাসনে আগুন ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন (Kolkata)

প্রসঙ্গত, আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে।সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৩০-এরও বেশি কর্মীর। পাশাপাশি ঘটনার পর থানায় মোট ২৭ জনের নিখোঁজ ডায়েরি করা হয়েছিল (Kolkata)।

Kolkata 2 fire engines at the scene of fire at the Urbana residence of stars in Tolipara

আরও পড়ুন: বসন্তের ছুটিতে অফবিট চাই? বাঁকুড়ার এই ৩ স্পটেই পলাশের আসল জাদু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে অধিকাংশই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারাও রয়েছেন। নাজিরাবাদের সেই ঘটনার ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

তবে ওই ঘটনার পর, ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যথারীতি এলাকায় ভয়ের সৃষ্টি হয়েছে। এছাড়া এই ঘটনা ঘটার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন বাসিন্দারা। তাছাড়া যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনী।

কিছুক্ষণের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান দমকল বাহিনী। তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আগুন লাগার কারণ জানার বিষয় তদন্ত শুরু করেছে দমকলের তরফ থেকে (Kolkata)।