ফ্রিজে অনেক সবজি পড়ে রয়েছে? বানিয়ে নিন সুস্বাদু নিরামিষ লাহোরি কিমা

Published on:

Published on:

Recipe make delicious Lahori Keema with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে পদ খেয়ে আপনারও কী মুখে চর পড়েছে। নতুনত্ব কিছু ট্রাই করতে চাইছেন। তাহলে ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন আজকের রেসিপির প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু লাহোরি কিমা (Recipe)

নতুনত্ব কোন পদ যদি আপনি খেতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ চটপট আপনি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। দেখে নিন কিভাবে বাড়িতে সহজ উপায় বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু লাহোরি কিমা (Recipe)।

Recipe make delicious Lahori Keema with just a few ingredients

আরও পড়ুন: সরষে বাটার পর কেন তেঁতো লাগে? এই সহজ টিপস জানলে আর হবে না সমস্যা

উপকরণ:

১ টি বড় ক্যাপসিকাম

১টি বড় গাজর

৫-৬টি বিন্‌স

২টি বড় পেঁয়াজ

৭-৮টি কাঁচালঙ্কা

১০০ গ্রাম পনির

২-৩টি কাশ্মীরি শুকনোলঙ্কা

১০-১২ কোয়া রসুন

১০-১২টি কাজুবাদাম

২টি মাঝারি টম্যাটো

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ জিরে

আধ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

১ টেবিল চামচ কসৌরি মেথি

১ টেবিল চামচ মাখন

১টেবিল টামচ ফ্রেশ ক্রিম

প্রণালী: প্রথমে পেঁয়াজ-সহ সমস্ত সব্জি মিহি করে কুচিয়ে নিন। এরপর পনির গ্রেট করে রাখুন। তারপর‌ কড়াইয়ে তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা, রসুন ফোড়ন দিন। হালকা নাড়াচাড়া করে যোগ করুন পেঁয়াজকুচি। অল্প ভেজে নিয়ে কাজুবাদাম দিন। টম্যাটোর টুকরো দিন। যোগ করুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, চিনি এবং অল্প জল দিয়ে সবটা সেদ্ধ হতে দিন। আঁচ বন্ধ করে ঠান্ডা করে সেটি মিহি করে বেটে নিন। এরপর পেঁয়াজকুচি অল্প ভেজে নিয়ে সব্জি দিয়ে দিন। হালকা নাড়াচাড়া করে নিন। জিরে, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, কসৌরি মেথি দিন। সব্জি নরম হয়ে গেলে, আগে থেকে বেটে রাখা মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে ফুটিয়ে নিন।দরকারে সামান্য জল যোগ করা যায়। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।