বাড়িতেই বানান রেস্টুরেন্ট-স্টাইল প্রন ফ্রায়েড রাইস! রইল সহজ কৌশলে

Published on:

Published on:

Recipe make delicious prawn fried rice with shrimp
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফ্রাইড রাইস খেতে ভালবাসে না এমন মানুষ আপনি পাবেন না। আর তার ওপর বিষয়টি যদি চিংড়ি মাছ দিয়া হয় তাহলে এই খাবারের চাহিদা দ্বিগুণ হয়ে ওঠে। কিন্তু বাড়িতে সব সময় রেস্তোরার স্টাইল এর ফ্রাইড রাইস করে ওঠা সম্ভব হয় না। তবে আজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই বাড়িতে মন চাইলেই এই রেসিপিটি করতে পারবেন তার প্রণালী রইল (Recipe)

চিংড়ি দিয়ে বানান মুখরোচক প্রন ফ্রায়েড রাইস, রইল রেসিপি (Recipe)

বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে অথবা যদি আপনার নিজেরও ইচ্ছা করে নতুনত্ব কোন খাবার খেতে তাহলে হয়তো আপনি রেস্তোরায় যেতেই পছন্দ করেন। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেখানে আপনি বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রান্নাটা। রইলো সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন প্রন ফ্রাইডরাইস রাইস তার প্রণালী (Recipe)।

Recipe make delicious prawn fried rice with shrimp

আরও পড়ুন: রথের দিন হু হু করে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

বাসমতী চাল: ১ কাপ

ডিম: ৩টে বড়

প্রন: ছোট হলে ১ কাপ (বড় হলে ৭-৮টা)

পেঁয়াজ: ১টা মাঝারি (কুচনো)

রসুন: ৪-৫ কোয়া (থেঁতো করা)

পেঁয়াজ কলি: ২ আঁটি

গাজর: ১টা (সরু করে কাটা)

ক্যাপসিকাম: অর্ধেকটা (কুচনো)

ফিশ সস: ২-৩ চা চামচ

সয় সস: ১ চা চামচ

ওয়েস্টার সস: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর চাল ফুটিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। ২ চা চামচ জল দিয়ে ডিম ফেটিয়ে নিন। তারপর ডিম গুলোর ঝুড়ি ভাজা করে নিন। এবার ওই কড়াইতে তেল গরম করে প্রন নুন ও গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে ভেজে সরিয়ে রাখুন। ওই তেলেই রসুন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না বাদামি হচ্ছে। এ বার পেঁয়াজ দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তারপর পেঁয়াজকলি ছাড়া সব সব্জি দিয়ে দিন। সব্জি নরম হতে শুরু করলে ভাজা ডিম ও চিংড়ি মাছগুলো দিন। এরপর ভাত ও নুন দিয়ে দিন। সব সস দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সব সব্জি ভাল করে ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন (Recipe)।