ভাতের সঙ্গে একেবারে পারফেক্ট, বাজারের কচি সজনে ডাঁটা দিয়ে এভাবে বানান বাটিচচ্চড়ি

Published on:

Published on:

Recipe make delicious Sajane Dantar Batichri with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সজনে ডাটা শরীরের পক্ষে স্বাস্থ্যকর তা আমরা সকলেই জানি। তবে সুজনের ডাটা বাটি চচ্চড়ি মা ঠাকুমারক আগে প্রচুর করতেন। কিন্তু সময়ের অভাবে আজকাল আর সেইভাবে বাটি চচ্চড়ি করে খাওয়া হয় না। কিন্তু বাজারে আপনি যদি সজনে ডাটা পেয়ে থাকেন তাহলে বাড়িতে নিয়ে এসে বানিয়ে ফেলুন মা ঠাকুমাদের হাতে সেই সুস্বাদু পদটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সজনে ডাঁটার বাটিচ্চড়ি (Recipe)

এই সময় আবহাওয়ার ভীষণ পরিমাণে পরিবর্তন হয়। যার ফলে ঠান্ডা, জ্বর প্রমুখ লেগেই রয়েছে। এই সমস্ত রোগের থেকে বাঁচার জন্য আপনি অ্যান্টি অক্সিডেন্ট এ ভরা সজনে ডাঁটা খেতে পারেন। তবে বসন্তকালে আপনি এই সবজিতেই বিয়ে বানিয়ে ফেলতে পারেন বাটি চচ্চড়ি। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।

Recipe make delicious Sajane Dantar Batichri with few ingredients

আরও পড়ুন: ভিড় এড়িয়ে দোল কাটাতে চান? ডুডুমার প্রাকৃতিক সৌন্দর্যের টানে পরিবারকে নিয়ে ঘুরে আসুন

উপকরণ:

১৫০ গ্রাম নরম সজনে ডাঁটা

১টি মাঝারি মাপের আলু

১টি মাঝারি মাপের টম্যাটো

৩-৪ টি কাঁচালঙ্কা

২ টেবিল চামচ সর্ষের তেল

১/২ চা-চামচ কালো জিরে

১ টি শুকনো লঙ্কা

১ টেবিল চামচ কালো সর্ষে

১ টেবিল চামচ সাদা সর্ষে

১ টেবিল চামচ পোস্ত

১ চা-চামচ হলুদগুঁড়ো

১/২ চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন

সামান্য চিনি

প্রণালী: প্রথমে আলু আর ডাঁটা ভাল করে ধুয়ে লম্বাটে মাপে কেটে নিন। এরপর একটি পাত্রে দু’রকম সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা চিরে অন্তত ১৫ মিনিট ভিজিয়ে তার পরে বেটে নিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আলু ভেজে নিন। আলু ভাজার সময়ে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাজবেন। আলু ভাজা হয়ে গেলে তুলে রাখুন। এ বার ওই তেলেই শুকনো লঙ্কা আর কালোজিরে ফোড়ন দিয়ে কিছুটা ভেজে দিয়ে দিন হলুদ এবং লঙ্কার গুঁড়ো। মশলা কষানোর পরে তেল ছাড়তে শুরু করলে কেটে রাখা ডাঁটা দিয়ে খানিক ক্ষণ কষিয়ে তাতে জল দিয়ে ঢেকে রান্না হতে দিন কিছু ক্ষণ। ২-৩ মিনিট পরে ঢাকা খুলে দেখুন সব সেদ্ধো হয়েছে কিনা। হয়ে গেলে উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে কিছু ক্ষণ চাপা দিয়ে রেখে দিন। তার পরে ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।