ভিড় এড়িয়ে দোল কাটাতে চান? ডুডুমার প্রাকৃতিক সৌন্দর্যের টানে পরিবারকে নিয়ে ঘুরে আসুন

Published on:

Published on:

Travel Duduma trip to the festival of colors know how to get there
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। ‌ এই উৎসবে বহু মানুষই নানান জায়গা ঘুরতে যায় (Travel)। আর এবার আপনি যদি দোল উৎসব এ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাও আবার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতন জায়গার জন্য, তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। কারণ মাত্র হাতে দুদিন সময় নিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন কোরাপুট। এখানে আসলে আপনি একদিকে যেমন দেখবেন জলপ্রপাত অপরদিকে দেখতে পাবেন পাহাড়।

রঙের উৎসবে ডুডুমা ট্রিপ, কীভাবে যাবেন জানুন (Travel)

দোল উপলক্ষে কাছে পিঠে সব জায়গাতেই জনগণের সমাগম আছে।‌ কিন্তু আপনি যদি নিরিবিলিত সময় কাটাতে চান তাহলে যেতে পারেন পাশের রাজ্য ওডিশা। এখানে আসলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে দেখতে পাবেন এখানকার ঝরনা।

Travel Duduma trip to the festival of colors know how to get there

আরও পড়ুন: রান্নাঘরের ঝামেলা কমান, চাকি ছাড়াই গোল রুটি বানানোর সহজ উপায় জানুন

কীভাবে যাবেন?

হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেনে উঠে পড়ুন। পরদিন পৌঁছে যাবেন কোরাপুট। স্টেশনে নেমে সেখান থেকে ভাড়া গাড়ি করে পৌঁছে যান হোমস্টে-তে।

কী কী দেখবেন?

এখানে আপনি আপনি পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত কোরাপুট শবরা শ্রীক্ষেত্র দেখতে পাবেন। এছাড়াও পুরীর মন্দিরের আদলে এখানেও রয়েছে জগন্নাথদেবের মন্দির। তাছাড়া পাহাড়ের শান্ত, নিরিবিলি পরিবেশ। সঙ্গে উপরি পাওনা স্থানীয় শবরদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাশাপাশি পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন রানি ডুডুমা জলপ্রপাতের উদ্দেশে। কোরাপুট থেকে প্রায় ৪৫ কিলোমিটারের মতো দূরত্ব পড়বে। এছাড়াও রয়েছে পাহাড়ি পথে সবুজের হাতছানি।

কোথায় থাকবেন?

এখানে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। কোথাও রয়েছে গেস্টহাউজ়ের ব্যবস্থাও। কিন্তু আগে থেকে বুকিং না থাকলে কিন্তু সমস্যায় পড়বেন (Travel)।