বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই আসতে সরস্বতী পুজো। এই পুজোর দিন অঞ্জলির পরে লুচি হলে সকালের জলখাবার টা একেবারে জমে যায়। তবে লুচি শুধুমাত্র আটা অথবা ময়দা দিয়ে হয় তা কিন্তু নয়। স্বাদ বদল করতে আপনি আলু দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফুলকো নরম লুচি। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।
আলু দিয়ে বানিয়ে ফেলুন ফুলকো নরম লুচি, রেসিপি রইল (Recipe)
আলুর লুচি খেতে এমনিতেই খুব সুস্বাদু হয়। পাশাপাশি এই লুচি খেতে হলে কোন তরকারির প্রয়োজন হয় না। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আলুর লুচি। দেখে নিন কীভাবে বানাবেন (Recipe)।

আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! চলন্ত ট্রেনের সঙ্গে ঝুলছিল দেহ, খেজুরিতে আতঙ্ক ছড়াল মুহূর্তে
উপকরণ:
সেদ্ধ আলু: ২টি
আটা বা ময়দা: ১.৫ কাপ
নুন: স্বাদমতো
তেল: ২ টেবিল চামচ
প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ আলু, আটা এবং নুন একসাথে ভালো করে মেখে নিন। এরপর ২ টেবিল চামচ তেল যোগ করে নরম ও মসৃণ ডো তৈরি করুন। প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন, তবে ডো বেশি নরম করা যাবে না। তারপর ডো-টি একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন। এবার ডো থেকে ছোট ছোট গোল বল তৈরি করুন। তারপর সামান্য তেল মাখিয়ে হালকা হাতে লুচির আকারে বেলে নিন। খুব পাতলা বা খুব মোটা করবেন না। এবার কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে লুচিগুলো ছাড়ুন। লুচি ফুলে উঠলে উল্টে দিন এবং হালকা সোনালি রং ধরলে তুলে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













