কমলালেবুর খোসা দিয়ে অনন্য পদ, জেনে নিন ‘কুজ়াম্বু’ বানানোর সহজ পদ্ধতি

Published on:

Published on:

Recipe make Kujambu Curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীত প্রায় শেষের দিকে। এই সময় বাজারে আপনি কমলালেবু খুব বেশি দেখতে পাবেন না। তবে যে কমলালেবুগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা মিষ্টি থাকে না।। কিন্তু হঠাৎ করে বাড়িতে যদি কমলালেবু নিয়ে আসা হয়, তাহলে সেটি ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন কমলালেবুর খোসা রোদে শুকিয়ে এক ভিন্ন সাথে কারি। এটি মূলত দক্ষিণ ভারত ও শ্রীলংকার খাবার। দেখে নিন কিভাবে বানাবেন কুজাম্বু কারি (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানান কুজাম্বু কারি, রেসিপি রইল (Recipe)

হাতের কাছে কমলা লেবুর খোসা থাকলে পরে আমরা অনেক সময় ফেলে দিই। তবে এবার থেকে সেগুলো ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দক্ষিণ ভারত ও শ্রীলংকার একটি পরিচিত খাবার কুজাম্বু। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe make Kujambu Curry with just a few ingredients

আরও পড়ুন: আধার কার্ডে ভুল বা পুরনো নম্বর? এই ভাবে ঠিক করুন নিমিষে

উপকরণ:

কমলালেবুর খোসা: এক কাপ

তেঁতুলের ক্বাথ: ৪-৫ টেবিল চামচ

সম্বর মশলা: ১ টেবিল চামচ

গোটা সর্ষে: আধ চা চামচ

তিল তেল: ২ টেবিল চামচ

কারিপাতা: ৭-৮টি

গুড়: আধ কাপ

কাঁচালঙ্কা: ২-৩টি

হিং: এক চিমটে

নুন: পরিমাণমতো

প্রণালী: প্রথমে কমলালেবুর খোসা ভালো করে জলে ধুয়ে নিন। এরপর জল শুকিয়ে গেলে, ছোট ছোট টুকরো করে ফেলুন। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তিল গরম করুন। এবার তার মধ্যে গোটা সর্ষে, হিং, কাঁচালঙ্কা এবং কেটে রাখা কমলালেবুর খোসা দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর হালকা ভাজা হলে এ বার কড়াইতে দিন সম্বর মশলা, নুন এবং তেঁতুলের ক্বাথ। সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে কড়াইতে পরিমাণমতো জল দিন। মিনিট পনেরো ফুটতে দিতে হবে। এরফর পরিমাণমতো গুড় দিয়ে দিন। নাড়তে নাড়তে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার নামানোর আগে উপর থেকে আরও একটু তেল ছড়িয়ে নিতে পারেন। সবশেষে গরম ভাত কিংবা আপ্পাম দিয়ে টক-ঝাল-মিষ্টি এই কুজ়াম্বু কারি খেতে দারুণ লাগে (Recipe)।