বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এর ওপ র নির্ভর করে প্রত্যেকটি ভারতীয় নাগরিকত্ব। পাশাপাশি আধার কার্ডে তথ্যের অসুবিধা থাকলে নানান রকম সরকারি কাজ আটকে যায়। এবার সেই অসুবিধা গুলো ঠিক করতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু এখন থেকে আর নাগরিকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইসব অসুবিধার কাজগুলো করাতে হবে না। কারণ অনলাইনের মাধ্যমেই আপনি অনায়াসে এই কাজগুলো সহজেই করতে পারবেন। পাশাপাশি দেখে নিতে পারবেন কার্ডে আপনার তথ্যে কোন গন্ডগোল আছে কিনা।
আধারে মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে? (Aadhaar Card)
আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই (UIDAI) সম্প্রতি নতুন আধার অ্যাপ লঞ্চ করেছে। এতে আধার আপডেট করা আরও সহজ হয়ে গিয়েছে। আধার কার্ডে নিজের মোবাইল নম্বর আপডেট করবেন কী করে? যাদের মোবাইল চুরি হয়ে গিয়েছে বা নতুন ফোন নম্বর নিয়েছেন, তাদের আধার কার্ডে ফোন নম্বর যুক্ত করা দরকার (Aadhaar Card)।

আরও পড়ুন: স্টেশনে প্রবেশের সময়ই বিপদ, শালিমারে লাইনচ্যুত যাত্রীবোঝাই ট্রেন…
নাহলে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ওটিপি আসবে না। এই নম্বর আপডেট করার জন্য আগে আধার সেন্টারে যেতে হত। এখন মোবাইল থেকে সহজেই তা আপডেট করা সম্ভব।
নতুন পরিষেবাটি কীভাবে কাজ করবে ?
UIDAI অনুসারে, আপনার মোবাইল নম্বর আপডেট করার প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। সেই পদ্ধতি গুলো দেখে নিন একবার।
১) প্রথমে, ব্যবহারকারীদের আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২) ব্যবহারকারীদের তাদের আধার নম্বর এবং নতুন মোবাইল নম্বর দিতে হবে।
৩) পুরনো বা নতুন নম্বরে OTP যাচাইকরণ পাঠানো হবে।
৪) এরপর স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে ফেস অথেনটিকেশন সম্পন্ন করা হবে।
এরফলে আপনার ই-আধার সর্বদা আপনার সঙ্গে থাকবে, কাগজের কপির প্রয়োজন হবে না। এছাড়াও আপনার আইডি শেয়ার করার জন্য আপনাকে কেবল আপনার মুখ স্ক্যান করতে হবে। এটি পিন বা ওটিপির মতোই নিরাপদ। পাশাপাশি হিন্দি এবং ইংরেজি সহ একাধিক ভাষায় পাওয়া যায় (Aadhaar Card)।












