স্টেশনে প্রবেশের সময়ই বিপদ, শালিমারে লাইনচ্যুত যাত্রীবোঝাই ট্রেন…

Published on:

Published on:

Indian Railways panic in Shalimar passenger train derails before entering
Follow

বাংলা হান্ট ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। শালিমার স্টেশনের সকাল সকাল ঘটলো বিপত্ত। স্টেশনের ঢোকার মুখেই বেলাইন হয়ে গেল যাত্রীবাহী লোকাল ট্রেন (Indian Railways)। অফিস টাইমে ভিড় ফ্রেন্ড তুই বড় দুর্ঘটনার মুখে পড়তে পারতো। তবে অল্পের জন্য এই ট্রেনটি রক্ষা পায়।

শালিমারে আতঙ্ক, ঢোকার আগেই লাইনচ্যুত যাত্রীবোঝাই ট্রেন (Indian Railways)

সূত্রের খবর, সাঁতরাগাছি থেকে শালিমার দিকে আসছিল ট্রেনটি (Indian Railways)। তিন নম্বর প্লাটফর্মে ঢোকার মুখে পিছন দিক থেকে তিন নম্বর কামরাটি হঠাৎ করে লাইনচ্যুত হয়ে যায়।

Indian Railways panic in Shalimar passenger train derails before entering

আরও পড়ুন: ওভারকুকড পাস্তা? চিন্তা নেই, এই টিপসেই বানান মুখরোচক নতুন ডিশ

স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি কম ছিল। এরপর ট্রেনটি ঘটতে ঘষতেগোতে থাকে ও স্টেশনে ঢোকে। গতি কম থাকায় বড়সড়ও কোন দুর্ঘটনা হয়নি।

কিন্তু লাইনচ্যুত হওয়ার বিষয়টি টের পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে প্লাটফর্মে লাফ দেন। দক্ষিণ । ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।

ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। কীভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। তিন নম্বর প্লাটফর্মে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।

তবে প্ল্যাটফর্মের ধারের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হলো, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি রেল। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে (Indian Railways)।