বাংলা হান্ট ডেস্ক: পাস্তা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে এই পাস্তা রান্না করা কিন্তু সহজ কাজ নয়। অতিরিক্ত ফুটে গেলে খেতে এটি একেবারেই ভালো লাগেনা। তখন অনেক সময় ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায়ও থাকে না। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি অতিরিক্ত সেদ্ধ হওয়া পাস্তা দিয়েও তৈরি করতে পারবেন নতুনত্ব খাবার (Recipe)।
জেনে নিন বেশি সিদ্ধ হওয়া পাস্তা কিভাবে বাঁচাবেন? (Recipe)
পাস্তা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে প্রথমে সেটাকে একটি পাত্রে ঢেলে নিন। এরপর গরম জল পুরোপুরি ঝরে গেলে তার ওপরে ঠান্ডা জল দিয়ে দিন। অথবা কল চালিয়ে ভালো করে পাস্তা গুলো ধুয়ে ফেলুন। এতে পাস্তা কিছুটা হলেও শক্ত থাকবে (Recipe)।

আরও পড়ুন: ডায়েট করছেন? টক দই দিয়ে তেলহীন ডিমের রোস্ট রেঁধে নিন আজই, রেসিপি রইল
এরপর একটি করাইতে অল্প একটু তেল দিয়ে দিন। তারপর তাতে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়া পাস্তাগুলো দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আপনার কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে এপার ওপার করে নিন। এরপর ওপর থেকে খানিকটা চিজ দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।
অথবা, অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়া রাস্তা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন স্যালাড। এর জন্য টমেটো, পিঁয়াজ কুঁচির সঙ্গে পাস্তা ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। পাস্তার স্বাদ বদলে যাবে।
নানা ধরনের সবজি, শশা, পিঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নিতে পারেন পাস্তা। চাউমিনের মতো চাইলে স্বাদ বাড়াতে কোনও শস মেশাতে পারেন। হাত চেটেপুটে খাবেন পরিবারের লোকজনেরা (Recipe)।












