ডায়েট করছেন? টক দই দিয়ে তেলহীন ডিমের রোস্ট রেঁধে নিন আজই, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make delicious yogurt egg roast with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে প্রচুর পরিমাণে ডিম পড়ে রয়েছে। তা দিয়ে কি রান্না করবেন ভেবে উঠতে পারছেন না। চিন্তা করার কিছু নেই আজকের প্রতিবেদনের রইল ডিমের এমন একটা পদ, যা আপনি সহজেই তৈরি করতে পারবেন। পাশাপাশি এটি ডায়েটমেন্টেন করে যারা খাওয়া-দাওয়া করে তাদের জন্য একেবারে পারফেক্ট। দেখে নিন কিভাবে বানাবেন টক দই দিয়ে ডিমের রোস্ট (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দই দিয়ে ডিমের রোস্ট (Recipe)

যারা স্বাস্থ্য সচেতন হন সেই সকল মানুষেরা বেশি মসলাযুক্ত খাবার খেতে ভালোবাসেন না। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। কারণ খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু আজকের এই রেসিপিটি। দেখে নিন কিভাবে বানাবেন টক দই দিয়ে ডিমের রোস্ট। প্রণালী রইল (Recipe)।

Recipe make delicious yogurt egg roast with just a few ingredients

আরও পড়ুন: EPFO থেকে কত পেনশন মিলবে—ভুল ধারণা নয়, সরকারি ফর্মুলা মেনে পরিষ্কার হিসেব দেখুন

উপকরণ:

৬টি ডিম

১ টেবিল চামচ মাখন বা ঘি

এক চিমটে গোটা গরমমশলা

২টি তেজপাতা

৩ টেবিল চামচ টক দই

৩টি পেঁয়াজের রস

দেড় টেবিল চামচ আদাবাটার রস

৪-৫টি কাঁচালঙ্কা

এক মুঠো কিশমিশ

স্বাদমতো নুন

স্বাদমতো গোলমরিচ

প্রণালী: প্রথমে সেদ্ধ ডিমগুলোতে সামান্য নুন-হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান। তারপর আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে দ্রুত মেশান যাতে দই ফেটে না যায়। ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষাতে থাকুন। সবশেষে পরিমাণমতো জল ও নুন দিয়ে ঝোল ফুটলে ভাজা ডিমগুলো দিয়ে দিন। ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন । শেষ গরম মশলা ও কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিন। তারপর পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।